News Flash

  • Home
  • Uncategorized
  • বিহারের আমলারা রাজ্যের বাইরেও মদ্যপান করতে পারবেন না
Image

বিহারের আমলারা রাজ্যের বাইরেও মদ্যপান করতে পারবেন না

পাটনা, ১৭ ফেব্রুয়ারি (হি.স.) : এবার থেকে বিহারের আমলারা রাজ্যের বাইরে দেশের অন্যত্র, এমনকী বিদেশেও মদ্যপান করতে পারবেন না ।এমনই নিষেধাজ্ঞা আনলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এতদিন পর্যন্ত শুধু কর্তব্যরত অবস্থায় আমলারা মদ্যপান করতে পারতেন না। এবার সেই আইনই সংশোধন করছে বিহার সরকার। সপ্তাহের শুরুতে নিষেধাজ্ঞা আইনের সংশোধনীতে ছাড়পত্র দিয়েছে নীতীশের মন্ত্রিসভা।
এবার থেকে তাই রাজ্যের আমলা, বিচারপতি জেলাশাসকরা রাজ্যের বাইরে মদ্যপান করলেও শাস্তি পাবেন। ধরা পড়লে বহিষ্কার, সাসপেন্ড বা বেতন কাটা হতে পারে। এমনকি রাজ্যের আমলা অন্য রাজ্যে কাজে (‌ডেপুটেশন)‌‌ গেলে এই আইন মানতে বাধ্য থাকবেন। দেশে বিহারই প্রথম রাজ্য, যে আমলা, বিচারপতিদের ক্ষেত্রে এই বিধিনিষেধ আরোপ করল।
সম্প্রতি একটি জনসমাবেশে এক ব্যক্তি অভিযোগ তোলেন, নিষেধাজ্ঞা সত্ত্বেও রাজ্যের আমলারা এখনও মদ্যপান করছেন। তার পরেই নড়েচড়ে বসে নীতীশ সরকার। ২০১৪ বিধানসভা নির্বাচনের আগে নীতীশ কুমার প্রচারে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এলে রাজ্যে মদ্যপান নিষিদ্ধ করবেন। নির্বাচনে জেতার পর গত এপ্রিলে সেই কাজটিই করেন।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top