News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচটি পদের জন্য ইন্টারভিও দিলেন পাঁচ হাজার চাকুরী প্রার্থী
Image

পাঁচটি পদের জন্য ইন্টারভিও দিলেন পাঁচ হাজার চাকুরী প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ফেব্রুয়ারী৷৷ রাজ্যে বেকার যুবক যুবতীদের সংখ্যা হু হু করে বাড়ছে৷ নেই সুনিশ্চিত কোন

বৃহস্পতিবার আগরতলায় ওবিসি কর্পোরেশনে চাকুরী প্রার্থীদের দীর্ঘ লাইন৷ ছবি নিজস্ব৷

কর্মসংস্থান৷ শিক্ষিত বেকাররা সরকারী চাকুরীর দিকে তাকিয়ে আছেন৷ বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যায় শূন্যপদ থাকা সত্বেও নামমাত্র নিয়োগ করা হচ্ছে৷ তা যেন সিন্ধুতে বিন্দু৷ এই অবস্থায় যে দপ্তরেই যেই নিয়োগ প্রক্রিয়া চলে তাতে হুমড়ি খেয়ে পড়েন বেকার যুবক যুবতীরা৷ সম্প্রতি বিভিন্ন দপ্তরে কিছু সংখ্যক লোক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়৷ এর মধ্যে অন্যতম একটি হচ্ছে ওবিসি কর্পোরেশনে পাঁচটি এলডিসি পদে নিয়োগ৷
গত কয়েকদিন ধরেই এই পাঁচটি পদের জন্য লেইক চৌমুহনীস্থিত কর্পোরেশনের অফিসে ওয়াক-ইন-ইন্টারভিও নেওয়া হচ্ছিল৷ বিভিন্ন দিনে বিভিন্ন জেলার প্রার্থীদের ইন্টারভিও নেওয়া হয়৷ বৃহস্পতিবার ছিল ইন্টারভিও নেওয়ার অন্তিম দিন৷ এদিন প্রচুর সংখ্যায় চাকুরীপ্রার্থী বেকার যুবক যুবতী কর্পোরেশনের অফিসে ভীড় করেন৷ সকাল দশটা থেকে শুরু হয় সাক্ষাৎকারের প্রক্রিয়া৷ সকাল থেকেই হাজার হাজার যুবক যুবতী সেখানে উপস্থিত হয়৷ এদিকে, জানা গিয়েছে বহু যুবক যুবতী এদিন ইন্টারভিও দিতে পারেনি৷ সাক্ষাৎকারের সময় সম্পন্ন হয়ে যাওয়ায়৷ তাতে তাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়৷
খোঁজ নিয়ে জানা গিয়েছে পাঁচটি এলডিসি পদের জন্য পাঁচ হাজারেরও বেশী প্রার্থী ইন্টারভিও দিয়েছেন৷ এর আগেও দুই দফায় এই কর্পোরেশনে ইন্টারভিওর প্রক্রিয়া শুরু হয়েছিল৷ পরে বাতিল করা হয়৷ যখনই এই অফিসে ইন্টারভিও নেওয়ার প্রক্রিয়া শুরু হয় তখনই ঝামেলার সৃষ্টি হয়৷ এনিয়ে বেকার যুবক যুবতীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এদিকে, বিভিন্ন মহল থেকে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়েছে৷ বিভিন্ন দপ্তরে প্রচুর সংখ্যায় শূন্যপদ থাকা সত্বেও নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয় না৷ নাম মাত্র কয়েকটি পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে বেকারদের সাথে রসিকতা করা হচ্ছে৷ তাছাড়া, নিয়োগের ক্ষেত্রে স্বজন পোষণ তো আছেই৷ নিয়োগ নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে শাসক দলের ক্যাডারদের পুনর্বাসন দেওয়া হচ্ছে৷ সেই সাথে নেতা মন্ত্রীদের নিকটাত্মীয়দের চাকুরী দিয়ে দেওয়া হচ্ছে৷ বছরের পর বছর এই ট্রেডিশান চলছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top