News Flash

  • Home
  • Uncategorized
  • সতীনের সাথে ঘর করতে গিয়ে স্বামীর মারে শয্যাশায়ী গৃহবধূ
Image

সতীনের সাথে ঘর করতে গিয়ে স্বামীর মারে শয্যাশায়ী গৃহবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ সতীনের সাথে ঘর করতে গিয়ে প্রতিনিয়ত মার খেয়ে অবশেষে স্বামীর হাতে রক্তাক্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী এক গৃহবধূ৷ জানা গেছে, রাণীরবাজার ব্রজনগর এলাকার বাসিন্দা সুকুমার দেবনাথ আমবাসার সুজাতা দেবনাথকে পালিয়ে এনে বছর দেড়েক আগে বিয়ে করেছিলেন৷ বিয়ে করার পর সুজাতা জানতে পারেন তার স্বামী বিবাহিত৷ তার প্রথম পক্ষের স্ত্রী পার্বতী দেবনাথ একই বাড়িতে রয়েছেন৷ এরপর থেকেই সংসারে অশান্তি শুরু হয়৷ সতীনের সাথে ঘর করতে রাজি হলেও তাকে প্রতিনিয়ত নির্যাতন সহ্য করতে হয়েছে বলে অভিযোগ সুজাতার বাপের বাড়ির সদস্যদের৷ অভিযোগে জানা গেছে, পার্বতী দেবনাথ ও সুকুমার দেবনাথ মিলে সুজাতাকে মারধর করতেন৷ মঙ্গলবার রাণীরবাজার থানায় তাদের বিরুদ্ধে সুজাতা অভিযোগ জানালে পুলিশ তার স্বামীকে গ্রেপ্তার করে নিয়ে যান৷ পরে থানাতেই মীমাংসা হলে সুজাতা বাড়ি ফিরে আসেন৷ কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠতেই সুজাতাকে তার স্বামী দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করেন৷ তাকে জিবি হাসপাতালে ভর্তি করা  হয়েছে৷ তার স্বামী ও সতীনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা  হয়েছে৷ অভিযুক্তরা পলাতক বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top