News Flash

  • Home
  • Uncategorized
  • বিদেশ যাওয়ার ক্ষেত্রে তাদের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি হাফিজের
Image

বিদেশ যাওয়ার ক্ষেত্রে তাদের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি হাফিজের

ইসলামাবাদ, ১৬ ফেব্রুয়ারি (হি.স.) : পাক সরকারকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানাল জামাত উদ দাওয়া (জেইউডি ) প্রধান হাফিজ শঈদ| তার দাবি, জেইউডি কোনও জঙ্গি কার‌্যকলাপে যুক্ত নয়| তাদের বিরুদ্ধে কখনও কোনওরকম সন্ত্রাসবাদী কাজকর্মের অভিযোগ ওঠেনি| তাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে তাদের উপর জারি হওয়া নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করেছেন মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সঈদ|

২০০৮ সালে ছাব্বিশ এগারোর মুম্বই হামলায় ১৬৬জনের মৃতু্য হয়| কিন্তু সম্প্রতি পাক অভ্যন্তরীণ মন্ত্রী চৌধুরি নিসার আলি খানকে লেখা চিঠিতে তার দাবি,জেইউডি পাকিস্তানে কখনও কোনও জঙ্গি কার‌্যকলাপে যুক্ত ছিল না, সন্ত্রাসবাদ বা সম্পত্তির ক্ষয়ক্ষতি- এই সংগঠনের নামে এমন কোনও অভিযোগ নেই| কেন্দ্রীয় বা প্রাদেশিক- কোনও সরকারই তার বিরুদ্ধে আদালতে কোনও সাক্ষ্যসাৱুদ হাজির করতে পারেনি| অতএব তার দেশের বাইরে যাওয়ার ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করা হোক|

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণের পর পরই হাফিজকে গৃহবন্দি করে পাক প্রশাসন| সেই অবস্থাতেই সাংবাদিক বৈঠক করে সে দাবি করে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপে ও ট্রাম্পের উসকানিতে তাকে এভাবে আটকে রাখা হয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top