News Flash

  • Home
  • Uncategorized
  • নৌকা উল্টে গোমতীতে ডুবল ১৬ জন নিহত এক, সঙ্কটজনক মহিলাসহ দুই
Image

নৌকা উল্টে গোমতীতে ডুবল ১৬ জন নিহত এক, সঙ্কটজনক মহিলাসহ দুই

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৫ ফেব্রুয়ারী৷৷ নৌকা উল্টে এক যুবকের মৃত্যু হয়েছে৷ গুরুতর জখম হয়েছেন দুইজন৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মহারাণী এলাকায় গোমতী নদীতে৷ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷
সংবাদে প্রকাশ, এদিন মহারণীর গাঙেরটিলা এলাকায় চলছিল রেগা প্রকল্পের কাজ৷ শ্রমিকরা কাজ শেষে শ্রমিকরা একটি নৌকায় করে এপাড়ে আসছিল৷ ঐ নৌকাতে মাত্রতিরিক্ত সওয়ারী নেওয়া হয়েছিল৷ মোট ১৬ জন ছিলেন নৌকাটিতে৷ নৌকাটি মহারণী এলাকায় গোমতী নদীতে প্রায় চল্লিশ মিটার গভীর এলাকায় পৌঁছতেই আচমকা উল্টে যায়৷ তাতে প্রত্যেকেই জলে ডুবে যায়৷ তারপর কোনও রকমে ১৩ জন সাঁতার কেটে পাড়ে চলে যায়৷ বাকি তিনজন জলে ডুবে যায়৷ এর মধ্যে একজন মহিলাও রয়েছেন৷ এদিকে, এই ঘটনার খবর পেয়ে পাশের আধা সামরিক বাহিনীর জওয়ানরা পৌঁছেন৷ তারা নদীতে নেমে তল্লাসী চালাতে থাকে৷ অজ্ঞান অবস্থায় জিআরএস চিত্ত দাসকে উদ্ধার করা হয়৷ সেই সঙ্গে উদ্ধার করা হয় ঐ মহিলা শ্রমিককেও৷ কিন্তু অপর এক যুবকের কোন হদিশ পাওয়া যায়নি৷ আহত দুইজনকে স্থানীয় প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাদেরকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷ বর্তমানে জিবি হাসপাতালে তাঁরা চিকিৎসাধীন৷ তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে৷ অন্যদিকে, নিখোঁজ অপর এক শ্রমিককে উদ্ধার করার জন্য সেখানে নামানো হয় ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের৷ সেই সাথে নদীতে ডুবুরীও নামানো হয়৷ প্রায় দুই ঘন্টা তল্লাসী চালানোর পর ঐ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়৷ নিহত যুবকের নাম প্রীতম শর্মী৷ বাড়ি ঐ এলাকাতেই৷ ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছেন গোমতী জেলার পুলিশ সুপার সরস্বতী আর, এসডিপিও রাজেন্দ্র দত্ত, আর কে পুর থানার ওসি মিলন দত্ত সহ সাধারণ প্রশাসনের অন্যান্য অধিকারীকরা৷ ঘটনার খবরে গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ প্রীতম শর্মার মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী শোকাহত৷ প্রীতমের পরিবারের তরফ থেকে প্রশাসনের কাছে আর্থিক সহায়তা দাবী করা হয়েছে বলে জানা গিয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top