News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির শাহদারা মেট্রো স্টেশনে আত্মহত্যা ব্যক্তির, ব্যস্ত সময়ে দুর্ভোগ
Image

দিল্লির শাহদারা মেট্রো স্টেশনে আত্মহত্যা ব্যক্তির, ব্যস্ত সময়ে দুর্ভোগ

নয়াদিল্লি, ১৬ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লির শাহদারা মেট্রো স্টেশনে চলন্ত মেট্রো ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি| বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে| ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে ব্যহত হয় মেট্রো চলাচল| দুর্ভোগে পড়েন অসংখ্য সাধারণ মানুষ| মেট্রো রেল সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম হল মনোজ কে বর্মা| সকাল ১০টা নাগাদ শাহদারা মেট্রো স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন ওই ব্যক্তি| ঘটনাস্থলেই তাঁর মৃতু্য হয়|
কী কারণে তিনি আত্মঘাতী হলেন তা তদন্ত করে দেখা হচ্ছে| মেট্রো রেল সূত্রের খবর, প্রায় মিনিট ১৫ পরে ফের স্বাভাবিক হয় মেট্রো চলাচল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top