News Flash

  • Home
  • Uncategorized
  • চাম্পাহাওয়রে শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার তিন
Image

চাম্পাহাওয়রে শত্রুতার জেরে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার তিন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৫ ফেব্রুয়ারী৷৷ খোয়াইয়ের চাম্পাহাওর থানাধীন পূর্ব তকছায়া গ্রামে মঙ্গলবার গভীর রাতে এক

নিহত সমীর দেববর্মার পরিবারের শোকাহত সদস্যরা (ইনসেটে প্রয়াত যুবক)৷ ছবি নিজস্ব৷

যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে৷ ঘটনার সূত্রপাত পারিবারিক বিবাদের জেরে৷ নিহতের নাম সমীর দেববর্মা৷ এই খুনের ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, পূর্ব তকছায়া গ্রামে একটি সামাজিক অনুষ্ঠান থেকে সবে মাত্র বাড়ী ফিরেছিলেন সমীর দেববর্মা৷ রাত আনুমানিক ১১টা নাগাদ পাশের বাড়ীর অলকেশ দেববর্মা, সেলিম দেববর্মা ও বিদ্যুৎ দেববর্মার সাথে বচসায় জড়িয়ে পড়েন সমীর৷ মুহুর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে৷ পরবর্তী সময়ে ধারালো অস্ত্র দিয়ে সমীরকে মাথায় আঘাত করে অভিযুক্ত তিনজন৷ রক্তাক্ত অবস্থায় সমীর দেববর্মাকে প্রথমে খোয়াই জেলা হাসপাতালে এবং সেখান থেকে জিবি স্থানান্তর করা হয়৷ কিন্তু, বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় সমীর দেববর্মার মৃত্যু হয়৷
ঘটনার পরপরই খোয়াইয়ের এসডিপিও সহ পুলিশ বাহিনী পূর্ব তকছায়া গ্রামে পৌঁছে৷ মৃতের পরিবারের অভিযোগমূলে তিন যুবক অলকেশ দেববর্মা, সেলিম দেববর্মা ও বিদ্যুৎ দেববর্মাকে গ্রেপ্তার করে৷ অলকেশ এবং সেলিম পিতাপুত্র বলে জানা গিয়েছে৷ এসডিপিও জানিয়েছেন, তাদের নিজেরে আত্মীয় স্বজনের মধ্যেই মারধরে হয় এবং একজন গুরুতর আহত হয়৷ পরবর্তী সময়ে তার মৃত্যু হয়৷ গ্রামে একটি অনুষ্ঠান ছিল৷ আর সেই অনুষ্ঠানেই বিবাদের সৃষ্টি৷ মৃতের পারিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল সকলে৷ কিন্তু পুরনো একটি শত্রুতা ছিল অভিযুক্ত তিনজনের সাথে সমীর দেববর্মার৷ সেই বিষয়টির রেশ হিসাবেই পরিকল্পিতভাবে খুন করা হয়েছে৷ সমীরকে বাঁচাতে গিয়ে তার পরিবারের অন্যান্য সদস্যরাও আঘাত পায়৷ কয়েকজনকে হাতুড়ি দিয়েও আঘাত করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top