News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভা অধিবেশন শুরু ১৭ই, রাজ্যের বাজেট পেশ ২০শে
Image

বিধানসভা অধিবেশন শুরু ১৭ই, রাজ্যের বাজেট পেশ ২০শে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ আগামী ১৭ ফেব্রুয়ারি থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হচ্ছে৷ প্রথা অনুযায়ী ইংরেজি বছরের প্রথম বিধানসভা অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে৷ আগামী ২০ ফেব্রুয়ারি বিধানসভায় ২০১৭-১৮ অর্থবর্ষের রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী ভানুলাল সাহা৷ বাজেট অধিবেশন চলবে ১৫ মার্চ পর্যন্ত৷ সব মিলিয়ে মোট ৯দিন বিধানসভা অধিবেশন বসবে৷ বুধবার বিজনেস এডভাইজারি কমিটির বৈঠক শেষে এই সংবাদ জানান রাজ্য বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ৷

এদিন তিনি বলেন, ১৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ শেষে ১৫ মিনিট বিরতির পর শুরু হবে প্রশ্ণোত্তর পর্ব৷ ঐদিনই ২০১৬-১৭ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাব বিধানসভায় পেশ হবে৷ সেদিন থেকেই রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা শুরু হবে৷ এদিন তিনি জানান প্রথম ধাপে বিধানসভা অধিবেশন ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে৷ ১৭ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণ এবং ২০ ফেব্রুয়ারি বাজেট পেশের পর ২১, ২২, ২৩, ২৭ এবং ২৮ ফেব্রুয়ারি অধিবেশন চলবে৷ বাজেট অধিবেশনে দুটি সংশোধনী বিল আনা হবে৷ লোকায়ুক্ত তৃতীয় সংশোধনী এবং ত্রিপুরা এক্সাইজ দ্বিতীয় সংশোধনী বিল পেশ হবে ২২ ফেব্রুয়ারি৷ এদিকে, ঐদিনই ২০১৬-১৭ অর্থবর্ষের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবের ওপর আলোচনা, ভোটাভুটি এবং পাশ হবে৷ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যপালের ভাষণের উপর আলোচনার পর বাজেট নিয়ে আলোচনা হবে৷ এরপর ১৪ এবং ১৫ মার্চ অধিবেশন অনুষ্ঠিত হবে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top