News Flash

  • Home
  • Uncategorized
  • খরচের হিসাব দিতে পারেনি এডিসি, বরাদ্দ কমানোয় ক্ষুব্ধ গণমুক্তি পরিষদ
Image

খরচের হিসাব দিতে পারেনি এডিসি, বরাদ্দ কমানোয় ক্ষুব্ধ গণমুক্তি পরিষদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ ফেব্রুয়ারি৷৷ প্রকল্প বাস্তবায়ন শংসাপত্র না দিলেও বাজেটে বরাদ্দ কমিয়ে দেয়া নিয়ে প্রতিবাদী হয়েছে গণমুক্তি পরিষদ ও ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় সমিতি৷ বিশেষ করে গণমুক্তি পরিষদের বক্তব্য, নীতি আয়োগের সুপারিশে গত বাজেটে যে টাকা পেয়েছে পূর্বোত্তরের স্বশাসিত জেলা পরিষদগুলি এবারের বাজেটে সেখানেও ছুড়ি চালানো হয়েছে৷ বুধবার সাংবাদিক সম্মেলনে জিএমপি’র সম্পাদক রাধারণচরণ দেববর্মা জানান, এবারই প্রথম এসটি, এসসি কল্যাণে সাবপ্ল্যানে কোন বরাদ্দ রাখা হয়নি৷ ১৯৭৪ সাল থেকে এই খাতে প্রতিবছর বরাদ্দ রাখা হত৷ কিন্তু এবছর তা হয়নি৷ এমনকি পূর্বোত্তরের স্বশাসিত জেলা পরিষদগুলির জন্য নীতি আয়োগের সুপারিশে গত বাজেটে ১০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল৷ এবছর তা কমিয়ে মাত্র ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে৷ তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর দিকে কেন্দ্রীয় সরকারের কোন নজর নেই৷ সে জন্যই বাজেটে বরাদ্দ রাখা হয়নি৷ নীতি আয়োগের বক্তব্য, প্রকল্প রূপায়ণ শংসাপত্র মিলছে না পূর্বোত্তরের স্বশাসিত জেলা পরিষদগুলির কাছ থেকে৷ এবিষয়ে জিএমপি রাজ্য সম্পাদক তথা ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেববর্মা জানান, প্রকল্প রূপায়ণ শংসাপত্র নিয়ে কথা থাকতেই পারে৷ ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ ৪০ শতাংশ প্রকল্প রূপায়ণ শংসাপত্র পাঠিয়েছে৷ তাঁর দাবি, পূর্বোত্তরে ত্রিপুরাই সবচেয়ে বেশি প্রকল্প রূপায়ণ শংসাপত্র পাঠিয়েছে৷ তাঁর যুক্তি, বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করার ক্ষেত্রে অতিরিক্ত সময় ব্যয় হচ্ছে৷ যার কারণে, সময় মত প্রকল্প রূপায়ণ শংসাপত্র পাঠানো সম্ভব হচ্ছে না৷ এদিন তিনি জানান, নীতি আয়োগের ভূমিকা নিয়ে পূর্বোত্তরের সবকটি স্বশাসিত জেলা পরিষদ ভীষণ ক্ষুব্ধ৷ তাই আগামী ১৬ ফেব্রুয়ারি শিলংয়ে খাসি জেলা কাউন্সিল হলে পূর্বোত্তরের সমস্ত স্বশাসিত জেলা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হবে৷ ঐ বৈঠকে নীতি আয়োগের ভূমিকা এবং তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত সে বিষয়ে চুলচেরা বিশ্লেষণ হবে৷ তাঁর দাবি, সংবিধানের ষষ্ঠ তপশিল মোতাবেক স্বশাসিত জেলা পরিষদকে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া প্রয়োজন সেটা মেনে চলছে না কেন্দ্রীয় সরকার৷ তাই এর বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রয়োজন দেখা দিয়েছে৷
এদিন তিনি জানিয়েছেন, এসটি এসসি সাবপ্ল্যানে কোন অর্থ বরাদ্দ না করেই থেমে থাকেনি কেন্দ্রীয় সরকার৷ উপজাতি কল্যাণ এবং তপশিলী জাতি কল্যাণে যে অর্থ বরাদ্দ করা হয়েছে তাতেও বাজেটে কাটছাট করেছে কেন্দ্র৷ তিনি জানান, উপজাতি কল্যাণে অন্তত ৪৯৯২ হাজার কোটি এবং তপশিলী জাতি কল্যাণে ৯৬ হাজার কোটি বরাদ্দের কথা ছিল৷ কিন্তু তার থেকে অনেক কম বরাদ্দ করা হয়েছে৷ এরই প্রতিবাদে আগামী ১৭ ফেব্রুয়ারি সারা রাজ্যে প্রতিবাদ সভা, মিছিল ও বিক্ষোভ সমাবেশ সংগঠিত করা হবে৷ ঐদিন আগরতলায় দুপুর দুটোয় মিছিল করে প্যারাডাইস চৌমুহনীতে কেন্দ্রীয় সমাবেশ সংগঠিত করা হবে৷
তাঁর বক্তব্য, কেন্দ্র চরম বঞ্চনা শুরু করেছে৷ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার এসটি, এসসি সংরক্ষণ তুলে দিতে চাইছে৷ তাঁর দাবি, এই ধরনের প্রবণতা ঐক্য সংহতির পক্ষে যেমন সুখকর নয়, তেমনি পিছিয়ে পড়া জাতিগোষ্ঠীর কল্যাণেও সহায়ক নয়৷
এদিকে, গত ৮ ফেব্রুয়ারি এডিসি এলাকা বন্ধ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে রাধাচরণ বাবু বলেন, রাজ্যের শান্তি নষ্ট করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে৷ গত ৮ ফেব্রুয়ারি এডিসি এলাকা বন্ধ প্রত্যাখাত হলেও তা থেকে শিক্ষা না নিয়ে ফের গন্ডাছড়া মহকুমায় ১৬ ফেব্রুয়ারি থেকে ৪৮ ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে৷ রাধাচরণবাবুর দাবি, বিজেপি এবং তৃণমূল কংগ্রেস বিভাজনের রাজনীতি যারা করে তাদের আশ্রয় এবং প্রশ্রয় দিচ্ছে৷ তাঁর বক্তব্য, কিছু দায়িত্বশীল বিরোধী দল ঐক্য নষ্টকারীদের বিরুদ্ধে কোন কথা বলছেনা৷ সরাসরি বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমালোচনা করে বলেন, বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে তারা কোন কথা বলছে না৷ সাময়িক রাজনৈতিক লাভালাভের চিন্তা করে রাজ্যের শান্তি নষ্ট করার চেষ্টা চলছে৷ তাঁর সাফ কথা, এডিসি এলাকা বন্ধ এবং ১৬ ফেব্রুয়ারি থেকে ৪৮ ঘন্টার গন্ডাছড়া মহকুমা বন্ধ বিজেপি ও তৃণমূল কংগ্রেস সমর্থন করছে বলেই তারা এর বিরুদ্ধে কোন কথা বলছে না৷ এর বিরুদ্ধে তিনি রাজ্যবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top