News Flash

  • Home
  • Uncategorized
  • সন্ত্রাসবাদ নিয়ে ফের পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারত
Image

সন্ত্রাসবাদ নিয়ে ফের পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারত

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : সন্ত্রাসবাদ নিয়ে ফের পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি দিল ভারত| পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়েছে, সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে তালা লাগাতে হবে পাকিস্তানকে| তাহলেই পাকিস্তানের সঙ্গে ভারত আলোচনায় বসবে| সুর চড়িয়ে পাকিস্তানকে সতর্ক করলেন ভারতের বিদেশ সচিব জয়শঙ্কর| মঙ্গলবার সকালেই পাক জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইতে শহিদ হয়েছেন তিন জওয়ান| এদিনই পাকিস্তানকে হুঁশিয়ারির বার্তা দিয়েছেন জয়শঙ্কর|
ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান| চিনা-পাক অর্থনীতিক করিডরে যোগ দিক ভারত, তাহলেই আঞ্চলিক শান্তি বজায় থাকবে| সম্প্রতি পাকিস্তানের কাছ থেকে এমনই বার্তা আসতে শুরু করেছে| তবে স্বরাষ্ট্রমন্ত্রকের মতে, একদিকে শান্তি ও আলোচনার কথা মুখে বলেও পাকিস্তান যে তার ধারপাশ দিয়ে হাঁটছে না| কখনও পাকিস্তানি রেঞ্জার্সদের মাঠে নামিয়ে ভারতীয় সেনা ছাউনিতে গুলি চালানোর নির্দেশ দেওয়া হচ্ছে| আবার কখনও ভারতের অন্দরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে গুপ্তচর|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top