News Flash

  • Home
  • Uncategorized
  • মানুষের কাঁধে বোঝা চাপিয়ে দেশকে নিলামে তোলার ব্যবস্থা চলছে, অভিযোগ তপন সেনের
Image

মানুষের কাঁধে বোঝা চাপিয়ে দেশকে নিলামে তোলার ব্যবস্থা চলছে, অভিযোগ তপন সেনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ দেশকে নিলামে তুলে দেওয়ার ব্যবস্থা চলছে৷ ভাল করা হবে বলে কার্যত যা হচ্ছে তাতে দেশবাসীর কাঁধে আরো বেশি করে বোঝা চাপছে৷ আর এই বিষয়টিকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে সমাজে বিষ ছড়ানোর কাজ চলছে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে সিট্যুর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা রাজ্য সভার সাংসদ তপন সেন এভাবেই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন৷

এদিন তিনি উদ্বেগের সুরে বলেন, দেশে বিশেষ রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ দেশকে নিলামে তুলে দেওয়ার ব্যবস্থা হচ্ছে৷ কেন্দ্রীয় সরকার ভালো করবে বলে কার্যত যা করছে তাতে সাধারণ মানুষের কাঁধে আরো বেশি করে বোঝা চাপছে৷ সম্প্রতি সংসদে পেশ হওয়া বাজেটে সেটা প্রতিফলিত হয়েছে৷ তার দাবি, শ্রমজীবী মানুষের ওপর ব্যাপক আক্রমণ করা হচেছ৷ তাদের স্বার্থে আইন সংশোধনীতে যে প্রস্তাব আনা হয়েছে তাতে ৭৫ শতাংশের উপর শ্রমিক এই আইনের বাইরে থাকবে৷ বাজেট বত্তৃণতায় বিষয়টি উল্লেখ করা হয়েছে৷ ফলে, এই পরিস্থিতি শ্রমজীবি মানুষের কাছে একটি চ্যালেঞ্জের মত৷ তিনি বলেন, শ্রমিকদের নিজের এবং দেশের অধিকার রক্ষায় সোচ্চার হতে হবে৷

এদিন তিনি আরো বলেন, কেন্দ্রীয় সরকার দেশের অগ্রগতি যে হিসেব দিচ্ছে তা মিলছে না৷ তাঁর বক্তব্য, জিডিপি বৃদ্ধির হার ৭৫ শতাংশ বলা হচ্ছে৷ অথচ কেন্দ্রীয় সরকারের হিসেব অনুযায়ী জিডিপি বৃদ্ধির হার ৬৫ শতাংশ৷ তবে, তিনি মনে করেন এই হিসেব আরো অনেক কম৷ এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকারের বেসরকারিকরণের দিকেই ঝোঁক বেশি৷ দেশে এফডিআই আসছে৷ তাতে নতুন নতুন কোম্পানিগুলি বিদেশি কোম্পানি অধিগ্রহণ করছে৷ এর ফলে বহু শ্রমিক কাজ হারাচ্ছেন৷

নোট বাতিলের পদক্ষেপে দেশে ৮ নভেম্বর থেকে এখন পর্যন্ত ১০ লক্ষ মানুষ কাজ হারিয়েছেন বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন৷ পাশাপাশি বলেন, স্বরোজগারিদের জীবিকা শেষ হয়ে গেছে৷ বহিরাগত শ্রমিকরা প্রায় আড়াই লক্ষ থেকে তিন লক্ষ কাজ হারিয়ে বাড়ি ফিরে গেছেন৷

এসমস্ত বিষয় নিয়ে এদিন তিনি উষ্মা প্রকাশ করে বলেন, কেন্দ্রীয় সরকার এই পরিস্থিতি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার উদ্দেশ্যে বিভেদকামী শক্তিকে উৎসাহ দিচ্ছে৷ তাঁর বক্তব্য, সম্প্রতি সমাজে বিভিন্ন বিভেদকামী প্রবণতা তৈরি হচ্ছে৷ এর মাধ্যমে সমাজে বিষ ছড়ানোর কাজ চলছে৷ কিন্তু তিনি মনে করেন, এই সবকিছু করে কেন্দ্রীয় সরকার পার পেয়ে যাবে বলে যে স্বপ্ণ দেখছে তা পূরণ হবে না৷ তিনি আরো বলেন, ত্রিপুরাতেও এই ধরনের চক্রান্ত লক্ষ্য করা যাচ্ছে৷
তাই, রাজ্যে সিট্যুর সম্মেলনে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ অশুভ শক্তি ত্রিপুরাতেও মাথাচাড়া দিয়ে উঠছে, এজন্য সকলকে সতর্ক ও সচেতনভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে৷ তিনি জানান, সম্মেলনে একে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সিট্যু আগামীদিনে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে৷

এদিন সাংবাদিক সম্মেলনে সিট্যুর রাজ্য সাধারণ সম্পাদক সাংসদ শংকর প্রসাদ দত্ত জানান, সম্মেলনে সংগঠনের নতুন কমিটি তৈরি হয়েছে৷ সভাপতি পদে মানিক দে এবং সাধারণ সম্পাদক পদে শংকর প্রসাদ দত্তকে পুনরায় দায়িত্ব দেওয়া হয়েছে৷ সংগঠনের অফিস বিয়ারার হিসেবে মোট ২২ জন রয়েছেন৷ এছাড়া কার্যকরী কমিটিতে রয়েছেন ৪৮ এবং সাধারণ পরিষদে রয়েছেন ১২১ জন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top