News Flash

  • Home
  • Uncategorized
  • ভাল আছেন তেজ বাহাদুর, আদালতকে জানালেন স্ত্রী
Image

ভাল আছেন তেজ বাহাদুর, আদালতকে জানালেন স্ত্রী

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : বিএসএফ জওয়ান তেজ বাহাদুর ভাল আছেন| তাঁর সঙ্গে দেখা হয়েছে| ৱুধবার দিল্লি হাইকোর্টকে এমনটাই জানালেন জওয়ান তেজ বাহাদুর যাদবের স্ত্রী শর্মিলা দেবী| তিনি আরও জানান, জম্মু ও কাশ্মীরের সাম্বা সেনা ঘাঁটিতে তেজ বাহাদুরের সঙ্গে দেখা করেছেন তিনি|
নিম্নমানের খাবার নিয়ে ফেসৱুক পোস্ট করে বিএসএফ কর্তাদের বিরাগভাজন হয়েছিলেন তেজ বাহাদুর যাদব| ভিডিওতে তেজ বাহাদুর জানিয়েছিলেন, সেনার সুবিধার্থে সরকার কল্পতরু| কিন্তু সেনার উচ্চপদস্থ আধিকারিকদের গাফিলতিতেই তাঁদের নিম্নমানের খাবার খাওয়ার জন্য দেওয়া হয়| এই অভিযোগ সামনে আসার পরই গোটা দেশে হইচই পড়ে যায়|
জওয়ানের স্ত্রী শর্মিলা যাদব অভিযোগ জানিয়েছিলেন, দীর্ঘদিন তিনি তাঁর স্বামীর সঙ্গে কোনও যোগাযোগ করতে পারছেন না| তাঁর স্বামীকে গ্রেফতার করা হয়েছে বলেও অভিযোগ ছিল তাঁর| এরপরই স্বামীর মুক্তি চেয়ে আদালতের দ্বারস্থ হন শর্মিলা| আইনের মাধ্যমে তাঁর স্বামীকে ফিরে পাওয়ার মরিয়া চেষ্টা করেন| এই মর্মে আদালতে বিশেষ আবেদনও জানিয়েছিলেন তিনি| সেই মামলায় শর্মিলার পক্ষেই রায় দিয়েছিল দিল্লি হাই কোর্ট| তারপরই সেনার তরফে জানানো হয়েছে, ওই জওয়ানকে গ্রেফতার করা হয়নি| সাম্বা সেক্টরে তাঁর বদলি হয়েছে| একথা জানার পরই আদালত তেজ বাহাদুরের স্ত্রীকে জওয়ানের সঙ্গে ব্যারাকে দেখা করার অনুমতি দেয়| তেজ বাহাদুরের ব্যারাকেই শর্মিলা দু’দিন থাকতে পারবেন বলেও আদালত জানায়|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top