News Flash

  • Home
  • Uncategorized
  • রিজিজু কোনও ধর্মকে আক্রমণ করেননি, সত্যিকে সামনে এনেছেন, জানালেন বিজেপির মুখপাত্র
Image

রিজিজু কোনও ধর্মকে আক্রমণ করেননি, সত্যিকে সামনে এনেছেন, জানালেন বিজেপির মুখপাত্র

নয়াদিল্লি, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজুর মন্তব্যকে ঘিরে এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস| তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কংগ্রেসের পক্ষ থেকে আর্জি জানানো হবে বলে কংগ্রেস সূত্রে জানানো হয়েছে| যদিও তাঁর মন্তব্যকে ঘিরে যতই বিতর্ক উঠুক না কেন বিজেপি অবশ্য রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজুর পাশে দাঁড়িয়েছে|
দলের মুখপাত্র মঙ্গলবার বলেন, বিষয়টি ঐতিহাসিক এবং সামাজিকভাবে সত্যি| রিজিজু কোনও ধর্মকে আক্রমণ করেননি| তিনি কেবল একটি সত্যি সামনে এনেছেন| তাঁর কথায়, রিজিজু যা বলেছেন তার প্রেক্ষিতটা আমাদের জানা দরকার| এটা ঘটনা, হিন্দুরা অন্যদের ধর্মান্তরিত করে না| অন্যরা লোভ দেখিয়ে সমাজের অন্যদের বিশ্বাস বদলের চেষ্টা করেন|
অপরদিকে কংগ্রেস নেতা পি সি চাকো নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রিজিজু নৈতিক আচরণবিধি ভঙ্গ করেছেন| যখন বেশ কয়েকটি রাজ্যে ভোটপর্ব চলছে, তখন এই ধরণের মন্তব্যে ভোটাররা প্রভাবিত হতে পারেন| নির্বাচন কমিশনের উচিত এই নিয়ে মন্ত্রীর মন্তব্যের ব্যাখ্যা চাওয়া|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top