News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যভাগের দাবিদারদের উস্কানি দিচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ঃ ডিওয়াইএফআই
Image

রাজ্যভাগের দাবিদারদের উস্কানি দিচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস ঃ ডিওয়াইএফআই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী ৷৷ রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করে দিতে রাজ্যভাগের দাবিদারদের উস্কানি দিচ্ছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস৷ রাজ্যভাগের চক্রান্ত নিয়ে তাদের মৌন অবস্থান এটাই প্রমাণিত করে যে, এই দাবির প্রতি তাদের সম্মতি রয়েছে৷ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক অমল চক্রবর্তী এভাবেই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন৷

এদিন তিনি উষ্মা প্রকাশ করে বলেন, আগুন নিয়ে খেলা চলছে৷ রাজনৈতিক উদ্দেশ্যে বিচ্ছিন্নতাবাদী দল আলাদা রাজ্যের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে৷ অথচ বিজেপি এবং তৃণমূল কংগ্রেস দৃঢ় কন্ঠে এই দাবির বিরোধিতা করছে না৷ অমলবাবুর বক্তব্য, রাজ্যে বিভেদ সৃষ্টি করতে গভীর ষড়যন্ত্র চলছে৷ আর তাতে বিজেপি উস্কানি দিচ্ছে৷ এডিসি এলাকা বন্ধের নামে রেল চলাচল বন্ধ করে দিয়েছিল আইপিএফটি৷ অথচ বিজেপি এর বিরোধিতায় কোন বক্তব্য রাখেনি৷ তৃণমূল কংগ্রেসও আইপিএফটি সহ তিন দলীয় ফোরামের অযৌক্তিক বন্ধের বিরোধিতায় কোন বিবৃতি দেয়নি৷ আর তাতেই প্রমাণিত এর পেছনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সম্মতি রয়েছে, মন্তব্য করেন অমলবাবু৷ এদিন তিনি জানান, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ’র পক্ষ থেকে আগামী ১৬ ফেব্রুয়ারি থেকে যুব আইপিএফটি’র গন্ডাছড়া মহকুমা বন্ধ প্রতিহত করার ডাক দেওয়া হয়েছে৷ সেই লক্ষ্যে সারা রাজ্যে শতাধিক সভা আয়োজিত করা হবে৷ ১৬ ফেব্রুয়ারি সংগঠনের তরফে বন্ধের বিরুদ্ধে ধিক্কার জানানো হবে৷

এদিন তিনি আমরা বাঙালি দলকেও কটাক্ষ করেন৷ তিনি বলেন, কেউ কেউ ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে৷ একদিকে আইপিএফটি রাজ্যভাগের দাবিতে সোচ্চার হয়েছে অন্যদিকে আমরা বাঙালি উগ্র জাত্যাভিমানি স্লোগান তুলে রাজ্যের শান্তির পরিবেশ নষ্ট করার চেষ্টা করছে৷ এসমস্ত বিষয়ের বিরুদ্ধে সংগঠন রুখে দাঁড়াবে এবং রাজ্যবাসীকে সতর্ক ও সচেতন করবে৷
এদিন, সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই সভাপতি অমললেন্দু দেববর্মা দাবি করেন, ৮ ফেব্রুয়ারি এডিসি এলাকা বন্ধ চলাকালীন তিন দলীয় ফোরামের কর্মী সমর্থকরা রড, বোতল, লাঠি নিয়ে পিকেটিং করেছেন এবং জনগণকে ভয়ভীতি দেখিয়ে বন্ধ পালন করতে বাধ্য করেছেন৷ ঐদিন বন্ধ চলাকালীন পিকেটারদের উশৃঙ্খলাতা প্রতিহত করতে গিয়ে বামফ্রন্টের সমর্থক ও তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে৷ তাতে কয়েকজন আহত হয়েছেন৷ উভয় পক্ষের হাতাহাতিকে ভিত্তি করে আগামী ১৬ ফেব্রুয়ারি গন্ডাছড়া মহকুমায় ৪৮ ঘন্টার বন্ধ ডেকেছে যুব আইপিএফটি৷ শ্রী দেববর্মার বক্তব্য রাজ্যে নৈরাজ্য সৃষ্টির চক্রান্ত চলছে৷ একে প্রতিহত করতে সংগঠন সারা রাজ্যজুড়ে সভা ও মিছিল সংগঠিত করবে৷ শতাধিক জায়গায় বিক্ষোভ সভা সংগঠিত করা হবে৷ ১৫ ফেব্রুয়ারি আগরতলায় সিটি সেন্টারের সামনে থেকে পুরাতন মোটরস্ট্যান্ড পর্যন্ত মিছিল সংগঠিত করা হবে৷ মিছিল শেষে সেখানে সভা সংগঠিত করা হবে৷ তিনি রাজ্যবাসীর উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, রাজ্যভাগের চক্রান্তকারীদের বিরুদ্ধে সতর্ক এবং সচেতন হওয়ার জন্য৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top