News Flash

  • Home
  • Uncategorized
  • প্রেমিকার সাথে অভিমানে প্রেম দিবসে আত্মঘাতী নাবালক প্রেমিক
Image

প্রেমিকার সাথে অভিমানে প্রেম দিবসে আত্মঘাতী নাবালক প্রেমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ ফেব্রুয়ারী৷৷ প্রেম দিবসে প্রেমিকার সাথে অভিমানে ফাঁসিতে আত্মঘাতী নাবালক প্রেমিক৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভ্যালেন্টাইন ডে’র দুপুরে মন্দিরনগরি উদয়পুরের মাতাবাড়িতে৷ মৃত নাবালকের নাম রাকেশ নমঃ৷ বয়স চৌদ্দ৷ মাতাবাড়ি উচ্চ মাধ্যমিক সুকলের ৯ম শ্রণীর ছাত্র৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

সংবাদে প্রকাশ, রাকেশ অন্যান্যদিনের মতো এদিন সকালেও সুকলে যায়৷ সুকল থেকে বাড়িতে ফিরেও আসে৷ বাড়ি ফেরার পর হঠাৎ তাকে আর পাওয়া যাচ্ছিল না৷ কিছুক্ষণ পর তার ঝুলন্ত মৃতদেহ দেখা যায় বাড়ির পাশেই একটি গাঁছে৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় আর কে পুর থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে পুলিশ৷ তদন্ত করা হচ্ছে কেন ঐ নাবালক আত্মহত্যা করেছে৷ এদিকে, পরিবারের লোকজনও কেন ঐ নাবালক আত্মহত্যা করেছে সে সম্পর্কে কিছুই বলতে পারছে না৷ অন্যদিকে, সহপাঠীদের সাথে কথা বলে জানা গিয়েছে তার সুকলেরই এক ছাত্রীর সাথে রাকেশের ভালবাসার সম্পর্ক ছিল৷ ঐ প্রেমিকার সাথে কোন একটি বিষয় নিয়ে এদিন মনমালিন্য হয়েছিল৷ সহপাঠীদের বক্তব্য শুনে ধারনা করা হচ্ছে সম্ভবত প্রণয়ের সম্পর্কের জেরে প্রেমিকার সাথে অভিমানেই রাকেশ আত্মঘাতী হয়েছে৷

রাকেশের এই অস্বাভাবিক মৃত্যু অনেক প্রশ্ণ তুলেছে৷ তথ্যাভিজ্ঞ মহলের অভিমত ছেলেমেয়েদের চলাফেরা, মেলামেশার দিকে অভিভাবকরা কতটা নজর রাখছেন৷ সুকল কলেজে পাঠরত ছেলেমেয়েদের মধ্যে নানা ধরনের অবৈধ কাজের প্রতি আসক্ত হওয়ার প্রবণতা বাড়ছে৷ আর এই থেকে নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে৷ তাই অভিভাবকদের এইসব বিষয়ে ছেলেমেয়েদর দিকে নজর রাখা প্রয়োজন৷ আধুনিকতা অবশ্যই প্রয়োজন, তবে সেটা যেন মাত্রাতিরিক্ত না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য পরামর্শ দিচ্ছে তথ্যাভিজ্ঞ মহল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top