News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ের বাড়িতে মাথা নিচু করে থাকতে হবে সন্তানদের ঃ আদালত
Image

মায়ের বাড়িতে মাথা নিচু করে থাকতে হবে সন্তানদের ঃ আদালত

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি৷৷ মায়ের মায়ের বাড়িতে থাকতে হলে মাথা নিচু করে থাকুন৷ সম্পত্তিতে মাথা গলানো যাবে না৷ বাগুইহাঁটিতে বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে ছেলে ও বৌমাকে এভাবেই কলকাতা হাইকোর্ট ভৎর্সনা করেছে৷ পাশাপাশি পুলিশকে দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছে৷ এদিকে, বৃদ্ধার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ছেলে ও তার স্ত্রী৷
বাগুইহাঁটির দেশবন্ধু নগরের তেঁতুলতলার বাসিন্দা বছর ৬৫’র শান্তি মোদক তার ছেলে ও বৌমা মিলে বাড়ি থেকে বের করে দেন বলে অভিযোগ৷ ঐ বৃদ্ধা বাগুইহাঁটি থানায় এবিষয়ে একাধিকবার অভিযোগ জানিয়েও হতাশ হয়েছেন৷ শেষে তিনি উচচ আদালতের দ্বারস্থ হন৷ ছেলে ও বৌমার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে তিনি মামলা করেন৷ সোমবার সেই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, মায়ের বাড়িতে থাকতে হলে মাথা নিচু করে থাকতে হবে৷ শুধু তাই নয়, সম্পত্তিতে মাথা গলানোও যাবে না৷ বরং মাকে ভালোবাসুন৷
বৃদ্ধার অভিযোগ ২০১৫ সালের জুলাই মাসে তাদের বাড়ি ভেঙ্গে ফ্ল্যাট তৈরি করার জন্য এক প্রমোটারের সাথে তার ছেলে ও বৌমা প্রাথমিক চুক্তি করেন৷ এরপর থেকেই তাঁর ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে৷ এমনকি তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়৷ নিজের বাড়ি থেকে বের হয়েও মেয়ের সংসারে গিয়ে শান্তি পাননি তিনি৷ কয়েকদিন মেয়ে জামাইয়ের থাকার পর সেখান থেকেও তাঁকে বেরিয়ে যেতে হয়েছে৷ এরপর থেকে তাঁর স্থায়ী ঠিকানা ছিল কখনো ফুটপাত কিংবা গাছ তলায়৷ উচচ আদালতে ঐ বৃদ্ধা পুলিশি নিষ্ক্রিয়তারও অভিযোগ করেছেন৷ এদিন শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচি পুলিশকে কড়া নির্দেশ দিয়ে বলেছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে৷ এদিকে, বৃদ্ধার ছেলে ও বৌমা তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন৷
উল্লেখ্য, দেশে একাংশ বৃদ্ধ পিতা-মাতা সন্তানদের লাঞ্চনার শিকার হয়ে আসছেন৷ এবিষয়ে সম্প্রতি দিল্লি হাইকোর্ট এক যুগান্তকারী রায় দিয়েছেন৷ দিল্লি হাইকোর্টের রায়ে বলা হয়েছে, পিতা-মাতার বাড়িতে সন্তান থাকতে পারবে দয়ায়৷ দিল্লি হাইকোর্ট বলেছে, কোন প্রাপ্তবয়স্ক ছেলের পিতা-মাতার সম্পত্তির ওপর অধিকার নেই৷ দিল্লি হাইকোর্টের বিচারপতি প্রতিভা রাণী বলেছেন, পিতা-মাতার বাড়িতে প্রাপ্ত বয়স্ক বিবাহিত কিংবা অবিবাহিত ছেলে তাদের অনুমতি ছাড়া থাকার কোন অধিকার নেই৷ দয়াবশত পিতা-মাতার বাড়িতে থাকতে পারবেন ছেলে৷
এদিন, কলকাতা হাইকোর্টও একইভাবে বুঝিয়ে দিয়েছে পিতা-মাতার বাড়িতে ছেলে সন্তানদের জোর করে থাকার কোন অধিকার নেই৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top