News Flash

  • Home
  • Uncategorized
  • চিটফান্ড সংস্থার প্রতারণায় নিঃস্ব হয়ে বৃদ্ধের আত্মহত্যা
Image

চিটফান্ড সংস্থার প্রতারণায় নিঃস্ব হয়ে বৃদ্ধের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ চিটফান্ডের প্রতারণার শিকার হয়ে ফাঁসিতে আত্মহত্যা করলেন এক ব্যক্তি৷ এক মর্মান্তিক ঘটনায় উদয়পুরে ৭০ ঊধর্ব এক ব্যক্তি চিটফান্ড সংস্থার দ্বারা সর্বস্বান্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ পুলিশ সূত্রে জানাগেছে, অমর সাহা (৭৮) তাঁর বাড়িতে নিজে ফাঁসিতে আত্মহত্যা করেছেন৷ তাঁর পরিবারে তাঁরবৃদ্ধা স্ত্রী, দুই পুত্র ও পুত্রবধূ রয়েছেন৷ আত্মঘাতী অমর সাহার স্ত্রী ও পুত্রবধূ সেসময়ে রাজারবাগ রামঠাকুর আশ্রমের কীর্তনে যোগ দিতে গিয়েছিলেন৷ আর তার দুই পুত্র স্থানীয় বাজারে গিয়েছিলেন৷ তারা রাতে বাড়িতে ফিরে ঝুলন্ত অমর সাহার মৃতদেহ দেখতে পান৷ পুলিশ সূত্র আরও জানায়, কয়েক বছর আগে অমর বাবু তাঁর বিশাল বাড়ির বড় অংশ বিক্রি করে দিয়েছিল এবং উচ্চ সুদের জন্য অ্যালকেমিস্ট চিট ফান্ডের কাছে সমগ্র বিক্রয়লব্ধ অর্থ জমা রাখেন৷ কিন্ত পরে অমর বাবুর মতো অনেক মানুষের টাকা নিয়ে চিটফান্ড সংস্থাটি রাজ্য থেকে পালিয়ে যায়৷ এতে অমর সাহা কার্যত নিঃস্ব হয়ে যান৷ তারপর থেকেই তিনি বিষন্নতায় ভুগছিলেন৷ পরিশেষে গত রাতে তিনি আত্মহত্যা করেন৷ এর আগেও বহু সাধারন আমাতকারী চিটফান্ড সংস্থার হয়রানীর করণে আত্মহত্যা করেছেন অথবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন৷ এদিকে আর কে পুর থানার পুলিশ একটি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে নিয়ে যায়৷ এই ব্যাপারে আর কে পুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

ইঁদুর মারার ওষুধ খেয়ে আত্মঘাতী বৃদ্ধা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারি৷৷ পেটে অসহ্য ব্যথা সহ্য করতে না পেরে সত্তরোর্দ্ধ বৃদ্ধা ইঁদুরের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছেন৷ জানা গেছে, বিশালগড় চেলিখলার বাসিন্দা গৌরাঙ্গ দেববর্মার স্ত্রী নীলমালা দেববর্মা(৭১) গত পাঁচ-ছয় মাস ধরে মারাত্মক পেটের ব্যথায় ভুগছেন৷ কয়েকদিন আগে তিনি ব্যথার যন্ত্রণায় কাতর হয়ে জিবি হাসপাতালে ভর্তি হন৷ গত শনিবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলে তিনি বাড়ি ফিরে যান৷ কিন্তু গতকাল রাতে ফের পেটে অসহ্য যন্ত্রণা শুরু হয়৷ যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়িতে রাখা ইঁদুর মারার ওষুধ খেয়ে নেন৷ পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়েই সঙ্গে সঙ্গে তাকে বিশালগড় হাসপাতালে নিয়ে যান৷ তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জিবি হাসপাতালে স্থানান্তর করেন৷ আজ সকাল সাড়ে এগারটা নাগাদ তার মৃত্যু  হয়েছে৷ বৃদ্ধার মৃত্যুতে বিশালগড়ের চেলিখলা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top