News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশের মাগুরায় ভেঙে পড়ল ব্রিজ, মৃত ১
Image

বাংলাদেশের মাগুরায় ভেঙে পড়ল ব্রিজ, মৃত ১

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের মাগুরা শালিকা উপজেলায় ভেঙে পড়ল অতি গুরুত্বপূর্ণ সীমাখালি বেইলি ব্রিজ| এই ঘটনায় মৃতু্য হয়েছে একজন সাইকেল আরোহীর| আহত হয়েছেন তিনটি ট্রাকের চালক সহ কয়েকজন শ্রমিক| সোমবার সকাল ১০টা নাগাদ আচমকা ভেঙে পড়ে মাগুরা-যশোর সড়কের অতি গুরুত্বপূর্ণ এই বেইলি ব্রিজ| চোখের সামনে ব্রিজ ভেঙে পড়তে দেখে হতচকিত হয়ে যান স্থানীয় মানুষজন| ব্রিজ ভেঙে যাওয়ায় ঢাকা-খুলনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়|
মাগুরা সদর থানার ওসি আশরাফুল ইসলাম জানিয়েছেন, সোমবার সকালে পাথরবোঝাই দু’টি ট্রাক মাগুরা থেকে যশোর যাচ্ছিল| অন্যদিকে, ইটবোঝাই একটি ট্রাক যশোর থেকে মাগুরা যাচ্ছিল| তিনটি ট্রাক সেতুর মাঝামাঝি এলে আচমকা সেতুটি ভেঙে পড়ে| এই সময় ব্রিজ পারাপার হওয়া এক সাইকেল আরোহী নিচে পড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান| আহত হয়েছেন তিনটি ট্রাকের চালক সহ কয়েকজন শ্রমিক| তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top