News Flash

  • Home
  • Uncategorized
  • ফের একটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উত্ক্ষেপণ করল উত্তর কোরিয়া
Image

ফের একটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উত্ক্ষেপণ করল উত্তর কোরিয়া

পিয়ংইয়ং, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তর কোরিয়া ফের একটি ব্যালিস্টিক মিসাইল সফলভাবে উত্ক্ষেপণ করল বলে সোমবার দেশের প্রধান নেতা কিম জন উন দাবি করেছেন| জানা গিয়েছে, কোরিয়া উপদ্বীপের পশ্চিমে উত্তর পিয়ঙ্গান প্রদেশের বাঙ্গিয়ন বিমান ঘাঁটি থেকে ব্যালাস্টিক মিসাইলটি উত্ক্ষেপণ করা হয়েছে| যেটি জাপান সাগরের পূর্বে ৫০০ কিলোমিটার দূরে বিধ্বস্ত হয়েছে|
এই ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবে নিন্দা প্রকাশ করেছেন| পরীক্ষাটি এমন সময় চালানো হয়েছে যখন প্রধানমন্ত্রী আবে যুক্তরাষ্ট্রে সফররত| উত্তর কোরিয়ার এই ব্যালিস্টিক মিসাইল পরীক্ষা চালনোর প্রতিবাদ জানিয়ে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে জরুরিভিত্তিতে বৈঠকে বসার অনুরোধ জানানো হয়েছে| যদিও রাষ্ট্রসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কোনো রকম পাত্তা না দিয়ে ২০১৬ সালজুড়ে উত্তর কোরিয়া ব্যালাস্টিক মিসাইল ও পারমাণবিক পরীক্ষা আব্যাহত রেখেছিল| যুক্তরাষ্ট্রে ট্রাম্প যুগ শুরু হওয়ার পর প্রথমবারের ব্যালিস্টিক মিসাইল উত্ক্ষেপণ করে নিজেদের শক্তির জাহির করল বলে আন্তর্জাতিক মহলের ধারনা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top