News Flash

  • Home
  • Uncategorized
  • জঙ্গি হামলার মোকাবিলা করতে টাঁকশালে মক ড্রিলে এনএসজি কম্যান্ডোরা
Image

জঙ্গি হামলার মোকাবিলা করতে টাঁকশালে মক ড্রিলে এনএসজি কম্যান্ডোরা

কলকাতা, ১৩ ফেব্রুয়ারি (হি.স.) : মুম্বই বা পাঠানকোটের মত জঙ্গি হামলার মোকাবিলা করতে সোমবার দুপুরে আচমকা মক ড্রিল করলেন এনএসজি কম্যান্ডোরা| এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ তারাতলার টাঁকশালে এনএসজি কম্যান্ডোরা দু’খেপে হেলিকপ্টারে করে নামতে শুরু করেন| আচমকা হেলিকপ্টার থেকে সেনা নামতে দেখে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়|
এদিন দুপুরে আচমকা উড়ে এল হেলিকপ্টার| এনএসজি কম্যান্ডোরা দু’খেপে হেলিকপ্টারে করে নামতে শুরু করেন| সকাল থেকেই কলকাতা পুলিশের আধিকারিকরা তারাতলার টাঁকশাল ঘিরে রেখেছিলেন| এর পরে নির্দিষ্ট সময়ে শুরু হয় মক ড্রিল| হেলিকপ্টার থেকে নেমে টাঁকশালের ছাদসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন এনএসজি কম্যান্ডোরা| এনএসজি কম্যান্ডোদের সঙ্গে এই মহড়ায় সামিল হয় কলকাতা পুলিশও|
দড়ি বেয়ে পর পর নেমে আসছেন প্রশিক্ষিত এনএসজি কম্যান্ডোরা| প্রচণ্ড ক্ষিপ্রতায় তাঁরা ছড়িয়ে পড়লেন দক্ষিণ কলকাতার তারাতলার কেন্দ্রীয় সরকারি টাঁকশালের বিভিন্ন অংশে| তবে কি শহরেও জঙ্গি হামলার আশঙ্কা দেখা দিয়েছে ? এই প্রশ্ন এখন এলাকাবাসীদের মনে|
সূত্রের খবর, টাঁকশালে জঙ্গি হামলা হলে কীভাবে তার মোকাবিলা করা হবে, তা ঝালিয়ে নিতেই এ দিন দুপুরে মক ড্রিল করলেন এনএসজি কম্যান্ডোরা|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top