News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবার প্রথম আকাশে উড়ল জুম এয়ারের বিমান
Image

রবিবার প্রথম আকাশে উড়ল জুম এয়ারের বিমান

নয়াদিল্লি, ১২ ফেব্রুয়ারি, (হি.স.) : উড়ান ভরল দেশের দ্বাদশ আন্তর্দেশীয় যাত্রীবিমান সংস্থা জুম এয়ার । রবিবার প্রথম আকাশে উড়ল জুম এয়ারের বিমান । এদিন নয়াদিল্লি থেকে কলকাতা হয় দুর্গাপুর পৌঁছয় জুম এয়ারের প্রথম ফ্লাইট। আগামী ১৫ তারিখ দিল্লি থেকে দুর্গাপুর ফ্লাইটের মাধ্যমে বাণিজ্যিকভাবে শুভ সূচনা হবে জুম এয়ারের।
জুম এয়ারের প্রোমোটার জেক্সাস এয়ার সার্ভিসেস-এর তরফে জানানো হয়েছে, প্রথম দফায় দিল্লি-কলকাতা রুটের পাশাপাশি দিল্লি থেকে অমৃতসর, সুরাত ও ভাবনগরেও বিমান পরিষেবা চালু করার ভাবনা করছে তারা। এর জন্য তিনটি সিআরজে ২০০এলআর বিমান লিজ নেওয়া হয়েছে।
সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও কৌস্তভ মোহন ধর জানান, প্রতি বছর ১৮-২০ শতাংশ বৃদ্ধি করার ভাবনা রয়েছে তাঁদের। তিনি বলেন, দেশের বহু কম ব্যবহৃত বা অব্যবহৃত বিমানবন্দর ও ছোট শহরকেই টার্গেট করা হচ্ছে।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top