News Flash

  • Home
  • Uncategorized
  • বাংলাদেশে যাত্রীবোঝাই বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১৩
Image

বাংলাদেশে যাত্রীবোঝাই বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, মৃত অন্তত ১৩

accidentঢাকা, ১১ ফেব্রুয়ারি (হি.স.): বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমে ফরিদপুর জেলায় যাত্রীবোঝাই বাস ও সিলিন্ডারবোঝাই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ১৩ জন| মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন| আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ ও মকসুদপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে| শুক্রবার রাত ১১টা নাগাদ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে ফরিদপুর জেলার নগরকান্দায় গজারিয়া এলাকায়| দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের পরই আগুন ধরে যায়|

পুলিশ আধিকারিক এজাজুল ইসলাম জানিয়েছেন, রাত তখন ১১টা হবে| নড়াইল থেকে ঢাকাগামী যাত্রীবোঝাই বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়| এরপরই বাস ও কাভার্ড ভ্যানে আগুন লেগে যায়| অগ্নিদ্বগ্ধ অবস্থায় ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ জন| গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| নগরকান্দা থানার ওসি এম এইচ নাসিম জানিয়েছেন, বাসটির আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে দমকলের ১টি ইঞ্জিন| দীর্ঘক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে| মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top