News Flash

  • Home
  • Uncategorized
  • জাল সই করে মায়ের অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা হাতিয়েছিল, জেরায় স্বীকারোক্তি উদয়নের
Image

জাল সই করে মায়ের অ্যাকাউন্ট থেকে ৫০ লাখ টাকা হাতিয়েছিল, জেরায় স্বীকারোক্তি উদয়নের

crimeeeবাঁকুড়া, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : আকাঙ্খা খুনে অভিযুক্ত উদয়নকে জিজ্ঞাসাবাদ করে  পুলিশের হাতে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠেছে| শুক্রবার দিনভর জেরা করে উদয়নের ব্যবহার করা একটি ল্যাপটপের কথা জানতে পারেন তদন্তকারীরা| উদ্ধার করা হয় একটি ল্যাপটপ| দেখা গিয়েছে ল্যাপটপে আমেরিকার স্টিকার লাগানো আছে| মনে করা হচ্ছে উদয়ন আমেরিকায় থাকার যে গল্প ফেঁদেছিল তা প্রমাণ করতে উদায়ন এই স্টিকারকে ব্যবহার করে| সূত্রের খবর, জেরাতে আকাঙ্খাকে খুনের কথা সে পুলিশের কাছে স্বীকার করেছে| জেরা করে পুলিশ জানতে পেরেছে, বাবা ও মায়ের টাকা লোপাট করতে ৭২ বার সই জাল করেছে উদয়ন| আর জাল সইয়ের মাধ্যমে ৫ বছরে সে ৫০ লাখ টাকা হাতিয়েছিল| গ্রেফতার হওয়ার আগে আরও ১৯ লাখ টাকা হাতানোর পরিকল্পনা করেছিল উদয়ন| পুলিশ জানিয়েছে, উদয়নের হাতের লেখা বিভিন্ন কাগজ গ্রাফোলজি এক্সপার্টের কাছে পাঠানো হবে| জেরাতে আরও তথ্য উঠে আসবে বলে আশাবাদী পুলিশ|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top