News Flash

  • Home
  • Uncategorized
  • ঐতিহ্যবাহী `অ্যাম্বাসডর’ ব্র্যান্ড নিল ফরাসি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি পুজোঁ
Image

ঐতিহ্যবাহী `অ্যাম্বাসডর’ ব্র্যান্ড নিল ফরাসি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি পুজোঁ

Ambassadorনয়াদিল্লি, ১১ ফেব্রুয়ারি (হি.স.) : কলকাতার গাড়ি প্রস্তুতকারক সংস্থা হিন্দুস্তান মোটরসের ঐতিহ্যবাহী `অ্যাম্বাসডর’ ব্র্যান্ড বিক্রি হয়ে গেল ফরাসি গাড়ি প্রস্তুতকারক কোম্পানি পুজোঁর কাছে| ৮০ কোটি টাকায় এই ব্র্যান্ড কিনে নিল তাঁরা| হিন্দুস্তান মোটরস ১৯৫৮ সালে অ্যাম্বাসডর গাড়ি তৈরি শুরু করে| দেশের বহু মুখ্যমন্ত্রীসহ এমনকী বেশ কয়েকজন প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীরা এই গাড়ি চড়েছেন| ২০১৪ সালে তিনবছর আগে এই গাড়ি তৈরি বন্ধ করে দেওয়া হয়| এবার ব্র্যান্ডও বিক্রি করে দেওয়া হল|

ফরাসি সংস্থা পুজোঁর সঙ্গে চুক্তি অনুযায়ী, অ্যাম্বাসডর ব্র্যান্ড ও ট্রেডমার্ক বিক্রি করে দেওয়া হয়েছে| সিকে বিড়লা গোষ্ঠীর সঙ্গে এক চুক্তির পরে পুজোঁ গোষ্ঠী এই গাড়ির মালিকানা সত্ত্ব পেয়েছে| চুক্তি অনুযায়ী ভারতীয় বাজারে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকার বিনিয়োগ করবে ফরাসি সংস্থাটি| তবে বাংলায় নয়, তামিলনাড়ুতে কারখানা তৈরি হবে| প্রাথমিকভাবে বছরে ১ লক্ষ গাড়ি তৈরি করা হবে বলে জানা গিয়েছে| বর্তমানে ভারতের অটোমোবাইল সেক্টরে বছরে ৩০ লক্ষ গাড়ি তৈরি হয়| ২০২৫ সালের মধ্যে ৮০ লক্ষ থেকে ১ কোটি গাড়ি প্রতিবছর তৈরি হতে পারে বলেও লক্ষ্য রাখা হয়েছে| ফলে সেদিকে লক্ষ্য রেখেই এগোতে চায় পিএসএ গোষ্ঠী| তাদের মোট তিনটি ব্র্যান্ড রয়েছে – পুজোঁ, সিত্রোঁ ও ডিএস| সবকটি নামই ভারতে কমবেশি পরিচিত|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top