News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৫তম আগরতলা বইমেলা ১১ ফেব্রুয়ারী থেকে
Image

৩৫তম আগরতলা বইমেলা ১১ ফেব্রুয়ারী থেকে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ফেব্রুয়ারি ৷৷ বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য এবারের সলিল কৃষ্ণ দেববর্মণ স্মৃতি

আগরতলা বইমেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ নিজস্ব ছবি৷
আগরতলা বইমেলা উপলক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখছেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ নিজস্ব ছবি৷

পুরস্কার পাচ্ছেন সুতপা দাস৷ কবিতায় বিশেষ অবদানের জন্য কবি সুকান্ত স্মৃতি পুরস্কার পাচ্ছেন মিহির কান্তি দেব৷ ৩৫তম আগরতলা বইমেলা-২০১৭ উপলক্ষে আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা একথা জানান৷ সাংবাদিক সম্মেলনে তথ্য, সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা আরও জানান যে, চিত্রাঙ্কণ ও স্থাপত্যে বিশেষ অবদানের জন্য এবার ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মণ স্মৃতি পুরস্কার পাচ্ছেন সুনীল কৃষ্ণ রায়৷ সঙ্গীতে বিশেষ অবদানের জন্য ঝর্ণা দেববর্মা শচীন দেববর্মণ স্মৃতি পুরস্কার লোক সংসৃকতিতে বিশেষ অবদানের জন্য নিরঞ্জন রায় লালন পুরস্কার ও নাটকে বিশেষ অবদানের জন্য অতুল রঞ্জন দত্ত ত্রিপুরেশ মজুমদার স্মৃতি পুরস্কার পাচ্ছেন৷ ককবরক ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনার জন্য দৌলত আহমেদ স্মৃতি পুরস্কার পাচ্ছে নবচন্দনা প্রকাশণী এবং বাংলা ককবরক ব্যতীত অন্য ভাষায় শ্রেষ্ঠ প্রকাশনার জন্য পুরস্কার পাচ্ছে ত্রিপুরা বাণী প্রকাশনী৷ বইমেলার সমাপ্তি অনুষ্ঠানে তাদেরকে পুরস্কৃত করা হবে৷ সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংসৃকতি মন্ত্রী জানান, ১২ দিন ব্যাপী ৩৫তম আগরতলা বইমেলা-২০১৭’র উদ্বোধন হবে ১১ ফেব্রুয়ারী৷ এদিন বিকেল চারটায় বই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের বিশিষ্ট লেখক আবুল মেমন৷ বই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা৷ বই মেলায় প্রতিদিনই থাকবে ক্যুইজ প্রতিযোগিতা৷ উদ্বোধনী দিন ও সমাপ্তি দিন ব্যতীত অন্যান্য দিনগুলিতে থাকছে বিভিন্ন অনুষ্ঠান, আলোচনাচক্র, কবি সম্মেলন৷
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংসৃকতি মন্ত্রী জানান, বই মেলার দ্বিতীয় দিন আগরতলা পুর নিগমের সহায়তায় শিশু কিশোর দিবস হিসেবে উদযাপিত হবে৷ ১৩ ফেব্রুয়ারী থেকে শুরু হবে আলোচনাচক্র৷ এদিন সুধন্বা দেববর্মা স্মরণে ককবরক ভাষা সাহিত্যের বিকাশ নিয়ে অনুষ্ঠিত হবে আলোনাচক্র৷ তারপর পর্যায়ক্রমে ১৪ ফেব্রুয়ারী থেকে ১৭ ফেব্রুায়ারী পর্যন্ত গল্পকার নরেন্দ্রনাথ মিত্র শতবর্ষ স্মরণ, কল্পনা দত্ত যোশী শতবর্ষ স্মরণ, অসহিষ্ণুতা ও আজকের সময় এবং বসু বিজ্ঞান মন্দিরের শতবর্ষ এবং বিজ্ঞান ভাবনা নিয়ে আলোচনাচক্র অনুষ্ঠিত হবে৷ ১৮ ফেব্রুয়ারী ও ১৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বহুভাষিক কবি সম্মেলন৷ ২০ ফেব্রুয়ারী ধীরেন্দ্র কৃষ্ণ দেববর্মণ জন্মশতবর্ষ ঃ ত্রিপুরার চিত্রশিল্প শীর্ষক আলোচনাচক্র অনুষ্ঠিত হবে৷ ২১ ফেব্রুয়ারী উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের সন্ধ্যা৷ অনুষ্ঠানে ককবরক, চাকমা, মণিপুরী, মগ ও বাংলা কবিতার আবৃত্তি পরিবেশিত হবে৷
তথ্য ও সংসৃকতি মন্ত্রী জানান, এবারের বইমেলায় ১২১টি স্টল থাকছে৷ এরমধ্যে ত্রিপুরার ৭৪টি, কলকাতার ৩৮টি, গুয়াহাটির ৫টি, নয়াদিল্লির ৩টি ও মুম্বাই-র ১টি স্টল থাকছে৷ বই মেলার প্রকাশক ও পুস্তক বিক্রেতারা বই বিক্রির উপর ১০ শতাংশ ছাড় দেবে৷ বইমেলা ছুটির দিন ব্যতীত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা ৩০ মিনিট ও ছুটির দিনে দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত উন্মুক্ত থাকবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top