News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ে করতে অসম্মতি প্রতারক প্রেমিকের, অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার
Image

বিয়ে করতে অসম্মতি প্রতারক প্রেমিকের, অগ্ণিদগ্দ হয়ে আত্মহত্যার চেষ্টা প্রেমিকার

fire2নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারী৷৷ প্রেমিক অন্য মেয়েকে বিয়ে করে নিয়েছে, তাই অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতলে মৃত্যুর সঙ্গে লড়ছেন এক যুবতী৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে ধলাই জেলার কমলপুর থানার অধীন দ্বারকা এলাকায়৷ ঐ যুবতী বর্তমানে আগরতলায় জি বি হাসপাতালে চিকিৎসাধীন৷
সংবাদ সূত্রে জানা গিয়েছে, দ্বারকা এলাকার বাসিন্দা দিপক কুমার দাসের মেয়ে দিপীকা দাসের সাথে প্রণয়ের সম্পর্ক গড়ে তুলে মহকুমারই শান্তিরবাজার এলাকার বাসিন্দা প্রভাত দাস৷ প্রভাত সিআইএসএফ জওয়ান৷ বর্তমানে জম্মু-কাশ্মীরে কর্মরত৷ এক বছর যাবত তাদের প্রণয়ের সম্পর্ক৷ শেষে দুই পরিবারের মধ্যে জানাজানি হয়৷ দুই পরিবার মিলে তাদের বিয়ে চূড়ান্ত করে নেয়৷ আগামী ১৩ মার্চ তাদের বিয়ে হওয়ার কথা৷ এরই মধ্যে গত কয়েকদিন যাবৎ প্রেমিক প্রভাত দাস বিয়ে করতে অস্মতি জানায়৷ পাত্রীপক্ষ খোঁজ নিয়ে জানতে পারে প্রভাত কর্মস্থলে এক যুবতীকে বিয়ে করে নিয়েছে৷ তারপরই অভিমানে প্রেমিকা দিপীকা দাস গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷ তাকে গুরুতর আহত অবস্থায় কমলপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ তার অবস্থা সংকটজনক হওয়ায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ এই ব্যাপারে কমলপুর থানায় একটি মামলা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top