News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকার রহস্যমৃত্যু উদ্ঘাটনের দাবীতে সরব বিভিন্ন দল ও সংগঠন
Image

নাবালিকার রহস্যমৃত্যু উদ্ঘাটনের দাবীতে সরব বিভিন্ন দল ও সংগঠন

suicideনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৮ ফেব্রুয়ারী৷৷ নাবালিকা গৃহ পরিচারিকার মৃত্যু রহস্য উদ্ঘাটনের দাবীতে এবার সরব হল আইএনপিটি৷ প্রাক্তন বিধায়ক রাজেশ্বর দেববর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল টাকারজলা থানার ওসির সাথে দেখা করেন এবং ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবীতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবী সনদ ওসির হাতে তুলে দিয়েছেন৷ যদি অবিলম্বে দোষীদের সনাক্ত করে গ্রেপ্তার না করা হয় তাহলে আইএনপিটি আগামীদিনে বৃহত্তর আন্দোলন সংগঠতি করবে বলে জানানো হয়েছে দলের তরফে৷
প্রসঙ্গত, গত ত্রিশ জানুয়ারী টাকারজলা থানার অধীন আমতলী পাড়াতে নাবালিকার রহস্যমৃত্যু হয়৷ পুলিশ মৃতদেহের পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাচ্ছেনা অজুহাত দেখিয়ে এই ঘটনার তদন্তে গতি আনছে না৷ তাতে কথিত অভিযুক্তদের গ্রেপ্তার করছে না৷ অভিযোগ উঠেছে অভিযুক্তদের বাঁচাতে পুলিশের উপর শাসক দলের নেতৃত্বদের চাপ রয়েছে৷ এলাকাবাসীর অভিযোগ যে বাড়িতে ঐ নাবালিকা পরিচারিকার কাজ করত সেই বাড়ির মালিক শাসক দলের প্রবাবশালী নেত্রী৷ দলিয় ক্ষমতাকে কাজে লাগিয়ে আইনী ঝামেলা থেকে মুক্ত হতে চাইছেন৷
এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল রীতিমতো বিপাকে রয়েছে৷ একদিকে নারী সমিতি ঘটনার সুষ্ঠু তদন্তের দাবীতে টাকারজলা থানাতে ডেপুটেশন দিয়েছে, অন্যদিকে বাড়ির মালিক হগব মার্কা শিক্ষক নেতা মানিক দেববর্মা ও তাঁর স্ত্রী সুমিত্রা দেববর্মাকে দল থেকে বহিস্কারও করতে পারছে না৷ দল থেকে বহিস্কার হলেই দলের ভাবমুর্ত্তি আরও একবার প্রশ্ণ চিহ্ণের মুখে পড়ে যাবে৷ তাই উভয় সংকটে রয়েছে শাসক দল৷ এদিকে, নাবালিকা গৃহ পরিচারিকার রহস্যমৃত্যু ঘিরে জনমনে উদ্বেগের সৃষ্টি হয়ে রয়েছে৷ প্রসঙ্গত, ত্রিশ জানুয়ারী রাতে কোন এক সময় ঐ নাবালিকাকে যৌন নির্যাতন করে হত্যা করা হয়৷ পরে মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়৷ পরদিন সকালে ঐ বাড়িতে গিয়ে টাকারজলা থানার পুলিশ নাবালিকার মৃতদেহটি উদ্ধার করেছে৷ শুধু তাই নয় বাড়ির মালিক শিক্ষক নেতা মানিক দেববর্মা এবং স্ত্রী তথা নারীনেত্রী সুমিত্রা দেববর্মার মৃতার পরিবারের হাতে দেড় লক্ষ টাকা গুঁজে দিয়েছিলেন বলেও অভিযোগ৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top