News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধে রক্তে ভাসল, হিংসার আগুনে পুড়ল পাহাড়
Image

বন্ধে রক্তে ভাসল, হিংসার আগুনে পুড়ল পাহাড়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে এডিসি এলাকায় বন্ধকে ঘিরে

গন্ডাছড়ায় সিপিএম কর্মীদের সাথে সংঘর্ষ বন্ধ সমর্থকদের৷ ছবি নিজস্ব৷
গন্ডাছড়ায় সিপিএম কর্মীদের সাথে সংঘর্ষ বন্ধ সমর্থকদের৷ ছবি নিজস্ব৷

অশান্ত হয়ে উঠল পাহাড়৷ দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন বহু৷ ভাঙচুর করা হয়েছে গাড়ি, বাড়ি ও দোকানপাট৷ অফিস ও সুকল বন্ধ রাখার জন্য পিকেটারদের মারমুখী ভঙ্গিমা লক্ষ্য করা গেছে৷ বন্ধকে ঘিরে ধলাই জেলার গন্ডাছড়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে৷ এদিন এই বনধকে ঘিরে রাস্তায় নামেনি যানবাহন৷ রেল পরিষেবাও বন্ধ ছিল৷ সব মিলিয়ে এডিসি বন্ধে উপজাতিভিত্তিক আঞ্চলিক দলগুলির ভয়ানক রূপ ফুটে উঠেছে৷ অবশ্য, উপজাতি ভিত্তিক আঞ্চলিক দলগুলির গঠিত ফোরামের দাবি, তাদের কর্মী সমর্থকরাই মার খেয়েছেন৷ তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন৷ কিন্তু দীর্ঘদিন বাদে কোন বন্ধকে ঘিরে পাহাড় অশান্ত হয়ে উঠতে দেখা গেছে৷
এদিন সকাল থেকেই এডিসি এলাকায় আইএনপিটি, আইপিএফটি এবং এনসিটি’র কর্মী সমর্থকরা পিকেটিং শুরু করেন৷ ধলাই জেলার [vsw id=”1a3NSf_1S6g” source=”youtube” width=”425″ height=”344″ autoplay=”yes”]গন্ডাছড়ায় ফোরাম এবং শাসক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়৷ তাতে, প্রায় ২৩ জন গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতদের মধ্যে ১ জন টিএসআর জওয়ান ও দুই জন দোকানদার রয়েছেন৷ জানা গেছে, বোধজংনগরস্থিত টিএসআর ২নং ব্যাটেলিয়ানের জওয়ান দীনেশ দাস বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন৷ এদিন তিনি ঔষধ নিতে গন্ডাছড়া বাজারে গেলেই পিকেটাররা তার উপর চড়াও হন৷ এছাড়া দুই দোকানদার সতীশ দাস ও সজল মল্লিকও পিকেটারদের হাতে আক্রান্ত হয়েছেন৷

এডিসির সদর দপ্তর খুমুলুঙয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় বন্ধ সমর্থনকারী পিকেটাররা ৷ ছবি নিজস্ব৷
এডিসির সদর দপ্তর খুমুলুঙয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় বন্ধ সমর্থনকারী পিকেটাররা ৷ ছবি নিজস্ব৷

এদিকে, লংতরাইভ্যালিতে বনধকে ঘিরে দফায় দফায় সংঘর্ষ হয়েছে৷ সকাল দশটায় মাছলিতে আইএনপিটির সমর্থকরা এক দোকানদারের মাথা ফাটিয়ে দেন৷ জানা গেছে, তাপস রায় মাছলি বাজারে তার দর্জির দোকান খুলতে গেলে পিকেটাররা তাকে বাধা দেন৷ তাতে ঝগড়া শুরু হলে তাপস রায়ের মাথায় লাঠি দিয়ে আঘাত করেন পিকেটাররা৷ তাদের ঝগড়া থামাতে গিয়ে বিপ্লব দাস ও মিঠুন ঋষি দাসও আক্রান্ত হন৷ তাপস রায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ মনুতে বাজারে নামকীর্তন চলাকালীন পিকেটাররা কোন দোকান খুলতে দেননি৷ বাজার কমিটির সদস্যরা এই ঘটনায় উত্তেজিত হয়ে পিকেটিং করতে আসা টিআর০১-এ-০১২৯ নম্বরের গাড়িটিতে ভাঙচুর চালায়৷ এদিকে, বিজয়গিরি দেওয়ান পাড়া এলাকায় পিকেটাররা দুটি বাড়িতে ভাঙচুর চালিয়েছেন৷ সুদীপ বরুয়া এবং স্মৃতি বরুয়ার বাড়ি ভাঙচুর করেছে বলে জানা গেছে৷ লংতরাইভ্যালিতে বন্ধ চলাকালীন প্রশাসনের দুর্বলতা ফুটে উঠেছে৷ অভিযোগে জানা গেছে, জেলাশাসক থেকে শুরু করে পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার বন্ধ চলাকালীন পিকেটাররা যেখানে ভাঙচুর ও হামলা চালিয়েছে সেই জায়গাগুলি কেবল পরিদর্শন করেছেন৷ পিকেটারদের রণমূর্তি থামানোর বিষয়ে প্রশাসনের কোন ভূমিকা ছিল না বলে অভিযোগ৷
এদিন, বিভিন্ন স্থান থেকে আহত হয়ে জিবি হাসপাতালে ১১ জন ভর্তি হয়েছেন৷ ভাগ্য ত্রিপুরা, অর্জুনকুমার ত্রিপুরা, সজল মল্লিক, উপেন্দ্র রিয়াং, দীনেশ দাস, সতীশ দাস, নৃপেন ত্রিপুরা, দ্বিজেন্দ্র দেববর্মা, প্রমোদরঞ্জন ত্রিপুরা, আফ্রা মগ এবং বলেন্দ্র ত্রিপুরা জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন৷ জিবি হাসপাতাল সূত্রে জানা গেছে, রাতে আরো ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এদিকে ফোরাম দাবি করেছে, বন্ধ চলাকালীন সংঘর্ষে তাদের শতাধিক সমর্থক আহত হয়েছেন৷

সিপিএম কর্মী ও বন্ধ সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতরা গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন৷ ছবি নিজস্ব৷
সিপিএম কর্মী ও বন্ধ সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহতরা গন্ডাছড়া হাসপাতালে চিকিৎসাধীন৷ ছবি নিজস্ব৷

এদিন বনধ চলাকালীন প্রায় ৩৪০০ পিকেটার গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ সকাল থেকেই পুলিশ এবং টিএসআর বাহিনীর যৌথ নজরদারি ছিল এডিসি এলাকায়৷ সরকারি অফিসের তালার সঙ্গে তিন দলের দলীয় পতাকা ঝুলিয়ে দেন বন্ধ সমর্থকরা৷ বিভিন্ন বিদ্যালয় সহ অফিসগুলিতে কর্মচারীদের প্রবেশ করতে দেওয়া হয়নি৷ বাধ্য হয়ে এডিসি এলাকার অফিস কর্মচারীরা ঘরে ফিরে যান৷ কিছু কিছু জায়গায় অফিস কাছারি এবং সুকল খোলা রাখাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে৷ এদিনের বন্ধকে ঘিরে রাজ্য সরকারের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে রাজ্য পুলিশের দাবি৷ পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে এডিসি এলাকা বনধের কারণে সমস্ত ট্রেন বাতিল করে দেয়৷ সকালের ধর্মনগর -আগরতলা এবং সন্ধ্যার আগরতলা-ধর্মনগর, দুপুরের ধর্মনগর-আগরতলা প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়৷ অপরদিকে শিলচর-আগরতলা আপ এবং আগরতলা -শিলচর ডাউন ট্রেন বাতিল করা হয়৷ সকালে আগরতলা-উদয়পুরের মধ্যে ট্রেনও বাতিল করা হয়৷ তবে, সন্ধ্যায় আগরতলা-উদয়পুর এবং আগরতলা-উদয়পুর ট্রেন চলেছে বলে জনৈক রেলওয়ে আধিকারিক জানিয়েছেন৷
এদিনের বন্ধকে ঘিরে দফায় দফায় সংঘর্ষের কারণে নিরাপত্তার চাদরে মোড়ে রাখা হয়েছে এডিসি এলাকাগুলিকে৷ রাতেও ঝামেলা হতে পারে আশঙ্কা করে এডিসি এলাকাগুলিতে মোতায়েন রয়েছে টিএসআর বাহিনী৷ পুলিশ জানিয়েছে, এখনো রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে৷ তাই এডিসি এলাকাগুলিতে টিএসআর বাহিনী মোতায়েন রাখা হয়েছে৷ স্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ টহলদারির ব্যবস্থা জারি রাখা হয়েছে৷ পাশাপাশি থানাগুলিকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে রাজ্য পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top