News Flash

  • Home
  • Uncategorized
  • বন্ধকে ঘিরে সিপিএমের দ্বিচারিতা প্রমাণিত হল, দাবি ত্রিদলীয় ফোরামের
Image

বন্ধকে ঘিরে সিপিএমের দ্বিচারিতা প্রমাণিত হল, দাবি ত্রিদলীয় ফোরামের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ জাতীয় স্তরে নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করলেও এডিসি এলাকায়

আগরতলায় ফোরামের সাংবাদিক সম্মেলন৷ নিজস্ব ছবি৷
আগরতলায় ফোরামের সাংবাদিক সম্মেলন৷ নিজস্ব ছবি৷

বন্ধকে ঘিরে সিপিএম’র দ্বিচারিতা প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেন আইপিএফটি সভাপতি তথা তিন দলীয় ফোরামের কনভেনার এনসি দেববর্মা৷ বুধবার সন্ধ্যায় সাংবাদিক সম্মেলনে শ্রী দেববর্মা দাবি করেন, এডিসি এলাকায় স্বতঃস্ফুর্তভাবে বন্ধ পালিত হয়েছে৷ কিন্তু শাসক দল সমর্থিতদের হামলায় ফোরামের বহু কর্মী সমর্থক আহত হয়েছেন৷ এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক৷ ফোরামের যুগ্ম কনভেনার জগদীশ দেববর্মা দাবি করেন, শাসক দল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে৷ তিনি স্পষ্ট জানান, এই আন্দোলন শাসক দলের বিরুদ্ধে নয়৷ কেন্দ্রের বিরুদ্ধেই প্রতিবাদে বন্ধ পালিত হয়েছে৷ কিন্তু শাসক দলের প্ররোচনায় বন্ধে বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন৷ এনসিটির সাধারণ সম্পাদক অনিমেষ দেববর্মা দাবি করে বলেন, সিপিএম এই ফোরামকে দুর্বল করে দিতে আরো অনেক চক্রান্ত করার চেষ্টা করবে৷ কিন্তু সমস্ত চক্রান্ত শক্ত হাতে মোকাবিলা করা হবে৷ এদিন ফোরমের তরফে দাবি করা হয়, বন্ধে সংঘর্ষে তাদের প্রায় শতাধিক সমর্থক আহত হয়েছেন৷
বন্ধ চলাকালীন হামলা হুজ্জুতি অভিযোগ ফোরাম খারিজ করে দিয়েছে৷ তাদের বক্তব্য, শাসক দলের সমর্থকরাই বন্ধ সমর্থকদের উপর হামলা চালিয়েছে৷ এনসি দেববর্মা জানান, শাসক সমর্থিতদের হামলায় সাব্রুমে যুব আইপিএফটি সভাপতি ধনঞ্জয় ত্রিপুরা সহ পাঁচজন আহত হয়েছেন৷ ধনঞ্জয় ত্রিপুরা আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি হয়েছেন৷ মনু ঘাটে বন্ধ শান্তিপূর্ণ হলেও বুধূ কুমার দেববর্মা এবং আইএনপিটি সাধারণ সম্পাদক রতিশ ত্রিপুরা আক্রমণের শিকার হয়েছেন৷ রতিশ ত্রিপুরা হাসপাতালে ভর্তি আছেন৷ ৮৪ মাইলে বাইক নিয়ে পিকেটিং করার সময় দশটি বাইকে ভাঙচুর চালানো হয়েছে৷ তাতে, সাতজন আহত হয়েছেন৷ এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে তিনি জানিয়েছেন৷ এনসি বাবু জানান, গন্ডাছড়ায় সবচেয়ে বড় সংঘর্ষ হয়েছে৷ সেখানে সিপিএম সমর্থকদের আক্রমণে ১৪ জন আহত হয়েছেন৷ এদের মধ্যে চারজন জিবি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন৷ সোনামুড়া ও মেলাঘরে পিকেটারদের গ্রেপ্তার করা হলেও সন্ধ্যা হয়ে গেলেও তাদের মুক্তি দেওয়া হয়নি৷
এদিন, এনসি দেববর্মা জানিয়েছেন, সাব্রুমের রূপাইছড়িতে পাঁচজন বন্ধ সমর্থক আহত হয়েছেন৷ তাদের মধ্যে দুজনকে জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তিনি দাবি করেন, এদিনের এডিসি এলাকা বন্ধ ১০০ শতাংশ সফল হয়েছে৷ শাসক দলের উপজাতি সংগঠন গণমুক্তি পরিষদ বিভিন্ন স্থানে হামলা হুজ্জুতি চালালেও বন্ধ সমর্থকরা তাতে ভিত সন্ত্রস্ত্র হয়ে পড়েননি৷ তিনি বলেন, সিপিএম ফোরামের আন্দোলন থামাতে নানাভাবে চক্রান্ত করবে৷ কিন্তু সমস্ত চক্রান্ত ফোরাম শক্ত হাতে মোকাবেলা করবে বলে তিনি জোর গলায় বলেন৷
এদিকে, ফোরামের যুগ্ম কনভেনার তথা আইএনপিটি সাধারণ সম্পাদক জগদীশ দেববর্মা বন্ধকে ঘিরে সংঘর্ষের কারণে দুঃখ প্রকাশ করে বলেন, এখনো রাজ্যে বন্ধ রাজনীতি বন্ধ হয়নি৷ শাসক দল কেন্দ্রের বিরুদ্ধে এই আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছে৷ কিন্তু তিনি স্পষ্ট করে দিয়ে বলেন, এই বন্ধ শাসক দলের বিরুদ্ধে ছিল না৷ কেন্দ্রের নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতেই বন্ধ পালন করা হয়েছে৷ অথচ শাসক দল প্ররোচনার মাধ্যমে বন্ধের পরিবেশ বিষিয়ে তুলেছে বলে তিনি অভিযোগ করেন৷ পাশাপাশি জোর গলায় দাবি করেন, বামপন্থীদের এই ধরনের রাজনীতি আগামীদিনে কোনভাবেই বরদাস্ত করা হবে না৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top