News Flash

  • Home
  • Uncategorized
  • ৮ দিনের পুলিশি হেফাজতে উদয়ন, তিনটি খুনে অভিযুক্তকে লক্ষ্য করে ইটবৃষ্টি
Image

৮ দিনের পুলিশি হেফাজতে উদয়ন, তিনটি খুনে অভিযুক্তকে লক্ষ্য করে ইটবৃষ্টি

lock-upবাঁকুড়া, ৭ ফেব্রুয়ারি (হি.স.): আকাঙ্খা শর্মা খুনের ঘটনায় ৮ দিনের পুলিশ হেফাজত হল উদয়ন দাসের| প্রেমিকা আকাঙ্খা, নিজের বাবা-মাকে খুন করেও নির্লিপ্ত উদয়নকে ছত্তিশগড়ের রায়পুর থেকে সোমবার রাতে বাঁকুড়া নিয়ে আসা হয়| মঙ্গলবার উদয়নকে বাঁকুড়া জেলা আদালতে তোলা হয়| এদিন আদালতে তোলা হলে উদয়নকে ৮ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক| এদিন আদালত চত্বরে বিক্ষোভ দেখায় সিপিএমের মহিলা সমিতি| উদয়নকে লক্ষ্য করে ইট ছোড়ে বিক্ষোভ দেখায় বিক্ষুব্ধ জনতা| সরকারি আইনজীবী দাবি করেছেন, ‘উদয়ন যে অপরাধ ঘটিয়েছে, তা ব্যতিক্রমী ঘটনা|’ উদয়নের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় খুনের অভিযোগও যুক্ত করেছে পুলিশ|
সোমবার রাতে বাঁকুড়ায় নিয়ে আসার পর উদয়নকে রাখা হয় লকআপে| পুলিশ সূত্রের খবর, থানায় আনার পর থেকেই রাতে মাছ-ভাত খাওয়ার আবদার করে উদয়ন| যদিও ‘খুনি’ উদয়নের এই বায়না মানেনি পুলিশ| রাতে ভাত, ডাল এবং বাধাকপির তরকারি খেতে দেওয়া হয় উদয়নকে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top