News Flash

  • Home
  • Uncategorized
  • অন্য নারীতে আসক্ত স্বামী পুড়িয়ে মারল স্ত্রীকে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় খুন মহিলাকে, গায়ে আগুন দিলেন নির্যাতিতা গৃহবধূ
Image

অন্য নারীতে আসক্ত স্বামী পুড়িয়ে মারল স্ত্রীকে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় খুন মহিলাকে, গায়ে আগুন দিলেন নির্যাতিতা গৃহবধূ

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা/চড়িলাম, ৭ ফেব্রুয়ারি৷৷ রাজ্যে নারী সংক্রান্ত অপরাধ ক্রমেই বাড়ছে৷ এক মহিলাকে পুড়িয়ে মারা হয়েছে৷ অন্যদিকে এক মহিলা নির্যাতনে অতিষ্ঠ হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন৷ তাছাড়া কু প্রস্তাবে রাজি না হওয়ায় এক মহিলাকে গলা টিপে হত্যা করা হয়েছে৷
পরকীয়া সম্পর্কে প্রতিবাদ করায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী৷ জানা গেছে, ক্যাম্পের বাজারে লোকনাথ আশ্রম সংলগ্ণ এলাকার সুনীল দেবনাথ তার স্ত্রী ঊষা দেবনাথকে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে পুড়িয়ে মেরেছে বলে অভিযোগ উঠেছে৷ জানা গেছে, রবিবার বাপের বাড়ি থেকে ফিরে স্বামীকে অন্য মহিলার সাথে দেখতে পান ঊষা দেবনাথ৷ তখনই ঐ মহিলা এবং স্বামীর সাথে ঝগড়া হয় তার৷ ঐ মহিলা বাড়ি থেকে বেরিয়ে গেলেও স্বামীর সাথে ঝগড়া বন্ধ হয়নি৷ রাতে স্বামী ঊষা দেবনাথকে বেধড়ক মারধর করেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে৷ গতকাল রাতে ফের ঐ বিষয়টি নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে উত্তেজিত হয়ে সুনীল দেবনাথ তার স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়৷ অগ্ণিদগ্দ অবস্থায় চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এসে তাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে এগারটা নাগাদ তার মৃত্যু হয়৷ মৃতার বাবা জানিয়েছেন, তার মেয়ে ভালবেসে বিয়ে করেছিল৷ তাদের বৈবাহিক জীবন পাঁচবছর হয়ে গেছে৷ কিন্তু দুবছর ধরে মৃতার স্বামী অন্য এক মহিলার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ায় তাদের মধ্যে পারিবারিক সমস্যা দেখা দেয়৷ রবিবার ঊষা শালবাগানস্থিত বাপের বাড়িতে গিয়েছিলেন৷ কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরেই স্বামীর সাথে অন্য মহিলাকে দেখে ঝামেলা শুরু হয়ে যায়৷ সেই ঝামেলা থেকেই এই পরিণতি বলে জানিয়েছেন মৃতার বাবা৷ তিনি আরো জানিয়েছেন, লেফুঙ্গা থানায় জামাতা সুনীল দেবনাথ এবং সুমতি সাহার নামে মামলা দায়ের করেছেন৷ পুলিশ অবশ্য কাউকেই গ্রেপ্তার করেনি৷
এদিকে, কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মহিলাকে গলা টিপে হত্যার পর মুখে বিষ ঢেলে আত্মহত্যার নাটক মঞ্চস্থ করার অভিযোগে পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে৷ ঘটনাটি ঘটেছে ধলাই জেলার ধুমাছড়া থানার অধীন বীরমণি পাড়ায়৷ ধৃত দুই যুবক হল বিহারী ত্রিপুরা (২১) এবং ব্রজেন্দ্র ত্রিপুরা (৩৬)৷ মৃত মহিলার নাম হৈমন্তী শুরি ত্রিপুরা (৩১)৷
সংবাদে প্রকাশ চলতি বছরের জানুয়ারীর একুশ তারিখে ঐ মহিলাকে কুপ্রস্তাব দিয়েছিল বিহারী এবং ব্রজেন্দ্র৷ কুপ্রস্তাবে রাজি হয়নি মহিলা৷ পরবর্তী সময়ে মহিলাকে গলা টিপে হত্যা করে অভিযুক্তরা৷ এমনকি প্রমাণ লোপাটের জন্য মহিলার মুখে বিষ ঢেলে দিয়েছিল৷ ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে৷ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়৷ পরে ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পুলিশ রীতিমতো হতবাক হয়ে যায়৷ অস্বাভাবিক মৃত্যুর মামলার তদন্তে বেরিয়ে এল পরিকল্পিত হত্যামামলা৷ সেই মোতাবেক ধুমাছড়া থানায় একটি হত্যা সংক্রান্ত মামলা নিয়েছে পুলিশ৷ মামলার নম্বর ৩/১৭৷ মামলাটি হয়েছে ইউএস-৩০২/২০১, ৩৪ আইপিসি অনুযায়ী৷ মামলা নিয়েই পুলিশ অভিযুক্ত বিহারী ত্রিপুরা এবং ব্রজেন্দ্র ত্রিপুরাকে গ্রেপ্তার করেছে৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
অন্যদিকে, বিশালগড়ের চিকনছড়া এলাকার এক গৃহবধূ করুণা নম(৩২) গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতীর চেষ্টা করেছে৷ আগুন পুড়ে করুণার শরীরের প্রায় নববই শতাংশ পুড়ে গেছে৷ স্বামী অনুপ নমঃ প্রায়ই মদ্যপ অবস্থায় বাড়ি এসে তাকে মারধর করার অভিযোগ এলাকাবাসীর৷ পার্শ্ববর্তী এলাকায় লোকের বহুদিন অনুপের হাত থেকে রক্ষা করত৷ তবে সোমবার সন্ধ্যায় গৃহবধূ আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে৷ তবে এলাকাবাসীর চিৎকার চেঁচামেচির খবর পেয়ে ছুটে এসে দেখেন তার শরীরের আগুন জ্বলছে৷ সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বিশালগড় অগ্ণিনির্বাপক দপ্তরের৷ অগ্ণি নির্বাপক দপ্তরের কমীরা এসে অর্ধমৃত অবস্থায় করুণাকে মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ তবে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা সংকটজনক দেখে জিবি হাসপাতালে রেফার করে দেন৷ নিত্যদিন স্বামীর হাতের মার খাওয়ার হাত থেকে রক্ষা প াওয়ার জন্য আগুন লাগিয়ে আত্মঘাতীর চেষ্টা করেছে বলে জানান স্থানীয় লোকজন৷ এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top