News Flash

  • Home
  • Uncategorized
  • রইসের উপর নিষেধাজ্ঞা পাকিস্তানে
Image

রইসের উপর নিষেধাজ্ঞা পাকিস্তানে

Raess Shahrukhমুম্বাই, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : পাকিস্তানে মুক্তি পেল না রইস| পাকিস্তানি অভিনেত্রী থাকা সত্ত্বেও সেদেশে নিষিদ্ধ হয়ে গেল ছবিটি| সেদেশের সেন্সর বোর্ড ছবিটিকে মুক্তির ছাড়পত্র দেয়নি| মুসলিমদের যথাযথভাবে না দেখানোর অভিযোগেই রইসের উপর নিষেধাজ্ঞা ঘোষিত হয়েছে| পাক সংবাদমাধ্যমের দাবি, ছবিতে ইসলামকে ছোটো করে দেখানো হয়েছে|
শোনা যাচ্ছিল পাকিস্তানে মুক্তি পেতে পারে রইস| গত এক সপ্তাহ ধরে এই খবর আরও জোরদার হচ্ছিল| তার উপর কাবিল মুক্তি পাওয়ায় রইসের রাস্তাও উন্মুক্ত হবে বলে ধরে নেওয়া হয়েছিল| কিন্তু শেষপর‌্যন্ত ছবিটি মুক্তি পাচ্ছে না পাকিস্তানে| সেদেশের সেন্সর বোর্ড ছবিটিকে মুক্তির ছাড়পত্র দেয়নি| পাকিস্তানি সংবাদমাধ্যমে প্রকাশ, ইসলামকে নাকি সেখানে ছোটো করে দেখানো হয়েছে| এছাড়া অপরাধী হিসেবেও দেখানো হয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের| সেই কারণেই পাকিস্তানে ছবিটি রিলিজ় করবে না|
উরি হামলার পর ভারতের অনেক সংগঠন পাকিস্তানি শিল্পীদের উপর নিষেধাজ্ঞা জারি করে| প্রতিক্রিয়া হিসেবে পাকিস্তানে বন্ধ হয়ে যায় ভারতীয় সিনেমা| কিন্তু পাকিস্তানি চলচ্চিত্র শিল্পে এর প্রভাব পড়ে| সেই কারণে সেদেশে আবার ভারতীয় ছবি দেখানো শুরু হয়| গত সপ্তাহেই পাকিস্তানে রিলিজ করেছে কাবিল|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top