News Flash

  • Home
  • Uncategorized
  • মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির জেল ও জরিমানা
Image

মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির জেল ও জরিমানা

court-hammerনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ মানসিক ভারসাম্যহীন ও শারীরিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণে প্রসেনজিৎ দাস নামে এক যুবককে দশ বছর সশ্রমকারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন পশ্চিম ত্রিপুরা জেলা ফার্স্ট ট্রেক আদালতের বিচারক সঞ্জয় ভট্টাচার্য৷ জানা গেছে, ২০১৩ সালের ২০ সেপ্ঢেম্বর মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মহিলাকে নির্জনতার সুযোগে বাড়িতেই ধর্ষণ করে প্রসেনজিৎ৷ ঐ মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসতে দেখে প্রসেনজিৎ সেখান থেকে পালিয়ে যায়৷ সেদিনই পূর্ব মহিলা থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে৷ যথা সময়ে তদন্তকাজ সম্পন্ন করে পুলিশ ৩৭৬(২) এল এবং ৪৪৮ ধারায় আদালতে চার্জশিট জমা দেয়৷ ঐ মহিলার শারীরিক এবং মানসিক অবস্থার পর্যবেক্ষণ করার জন্য তিনজন চিকিৎসকের বোর্ড গঠন করেছিল আদালত৷ মামলার শুনানি শুরু হলে বাদিপক্ষের ১১ জন আদালতে সাক্ষ্য দেন৷ বিবাদি পক্ষে ৩জন সাক্ষ্য দিয়েছেন৷
মঙ্গলবার এই মামলায় রায় দেয় ফার্স্ট ট্রেক আদালত৷ বিচারক প্রসেনজিৎ দাসকে মানসিক ও শারীরিক প্রতিবন্ধী মহিলাকে ধর্ষণে দোষী সাব্যস্ত করে ভারতীয় দন্ডবিধি ৩৭৬(২) এল ধারায় দশ বছর সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করে৷ অনাদায়ে অতিরিক্ত ছয় মাস কারাবাসের নির্দেশ দেন৷ ৪৪৮ ধারায় তাকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top