News Flash

  • Home
  • Uncategorized
  • দূষণ আইন লঙ্ঘন করে মধুপুরে আনন্দ মেলা, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

দূষণ আইন লঙ্ঘন করে মধুপুরে আনন্দ মেলা, পুলিশের ভূমিকায় ক্ষোভ

Fairনিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৭ ফেব্রুয়ারি৷৷ সোমবার মধুপুরে আনন্দ মেলা নিয়ে এলাকাবাসীর অভিযোগ উঠেছে৷ জানা যায় গত  ২৭ জানুয়ারি থেকে মধুপুর  পূর্ব বাজার সংলগ্ণ জায়গায় আনন্দ মেলা বসে৷ ২৭ জানুয়ারি আনন্দমেলার ম্যানেজার কেশব সরকার মধুপুর থানা থেকে অনুমতি আবেদন করেন মধুপুর থানা ম্যানেজারকে আনন্দ মেলার অনুমোদন দেয়৷ সে অনুমোদন পেয়ে  মেলা চালিয়েছে মেলার কর্মকর্তারা৷ মেলায় ছয়টি আইটেম রয়েছে প্রত্যেক আইটেম ৩০ টাকা এন্ট্রি ফ্রি  দিয়ে প্রবেশ করতে হচ্ছে৷ রমরমা বাণিজ্য  চলছে এই আনন্দমেলায়৷ হাজার হাজার ওয়ার্ডে  মেশিনে চলছে চিত্রহারের গান৷ পুরো সাউন্ডে মেলা সংলগ্ণ বাড়ি ঘরের লোকদের থাকা সমস্যা হয়ে যাচ্ছে৷ একে তো সামনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক ছেলেমেয়েদের পরীক্ষা৷ তাদের লেকাপড়ার ব্যাঘাত ঘটছে৷  অথচ সামনে দাঁড়িয়ে থানা বাবুরা বাইকের হেমলেট ও অটো গাড়ির যাত্রী গুনছেন গাড়ি দাঁড় করিয়ে৷ শব্দ দূষণ  নিয়ে রাজ্য সরকার নিষিদ্ধ করে দিয়েছেন৷ এমনকি আদালত সে শব্দ দূষণের বিরুদ্ধে আইনের ব্যবস্তা করে দিয়েছে৷ কিন্তু তারপরও শব্দ দূষণ চলছে৷  তবে কি সে শব্দ দূষণের সম্বন্ধে এলাকার থানাবাবুদের জানা নেই৷ সামনে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের পরীক্ষা৷ কিভাবে এতহাই সাউন্ড থাকলে ছেলেমেয়েরা লেখাপড়া করে৷ বিষয়টি নিয়ে অন্তত থানাবাবুদের ভাবার কথা ছিল৷  সে দিকে তারা কোনরকম কর্ণফাত করেন নাই৷ মধুপুর আনন্দ মেলার সংলগ্ণ এলাকাবাসীদের মধ্যে এই ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে৷ এই এলাকাবাসীর অভিযোগ মহকুমার  প্রশাসনের দিকে উঠেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top