News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হচ্ছেন অভিলাষা কুমারি
Image

ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি হচ্ছেন অভিলাষা কুমারি

Highcourt of Tripura Imageনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ ত্রিপুরা হাইকোর্টের নতুন মুখ্যবিচারপতি হচ্ছেন জাস্টিস শ্রীমতি অভিলাষা কুমারি৷ বর্তমান মুখ্যবিচারপতি টি ভাইপেই হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা হাইকোর্টের মুখ্যবিচারপতি হিসেবে বদলি হয়েছেন৷
সারা দেশেই সুপ্রিমকোর্ট বিভিন্ন উচ্চ আদালতের মুখ্য বিচারপতিদের রদবদল করেছে৷ গুজরাট হাইকোর্টে বিচারপতি অভিলাষা কুমারিকে ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি হিসেবে বদলি করা হয়েছে৷ একই ভাবে ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি টি ভাইপেইকে অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা হাইকোর্টে বদলি করা হয়েছে৷ প্রশাসন সূত্রে জানা গেছে, রাজ্য সরকারের কাছে মঙ্গলবার দুপুরেই এই খবর পৌঁছেছে৷ মহিলা বিচারপতি হিসেবে জাস্টিস অভিলাষা কুমারির দেশের বিচারব্যবস্থায় বিশেষ পরিচিতি রয়েছে৷ তিনি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের কন্যা৷ তিনি হিমাচল প্রদেশের সিমলা লোরেটো কনভেন্ট তারার হল থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন৷ পরে দিল্লি বিশ্ববিদ্যালয়ে ইন্দ্রপ্রস্থ কলেজ থেকে ইংরেজিতে বি এ অনার্স পাশ করেন৷ তারপর হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয় থেকে তিনি উকালতির ডিগ্রি অর্জন করেন৷ ১৯৮৪ সালের ২৬ মার্চ তিনি আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন৷ ২০০৫ সালের ২ ডিসেম্বর হিমাচল প্রদেশ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে তাঁর নিযুক্তি হয়৷ গুজরাট হাইকোর্টে বদলি হওয়ার পর তিনি ২০০৬ সালের ৯ জানুয়ারি অতিরিক্ত বিচারপতির দায়িত্বে অধিষ্ঠিত হন এবং ঐ বছরের ২৫ সেপ্ঢেম্বর তিনি গুজরাট হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন৷ জাস্টিস অভিলাষা কুমারি ত্রিপুরা হাইকোর্টের তৃতীয় মুখ্যবিচারপতি হচ্ছেন৷ জাস্টিস দীপক কুমার গুপ্তা ছিলেন ত্রিপুরা হাইকোর্টের প্রথম মুখ্যবিচারপতি৷ ২০১৩ সালের ২৩ মার্চ ত্রিপুরা হাইকোর্ট প্রতিষ্ঠা হওয়ার পর তিনি শপথ গ্রহণ করেছিলেন৷ ২০১৬ সালের ১৬ মে পর্যন্ত ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি হিসেবে তাঁর মেয়াদ ছিল৷ বর্তমান মুখ্যবিচারপতি টি ভাইপেই ২০১৬ সালের ১৬ মে অ্যাক্টিং মুখ্যবিচারপতি হিসেবে শপথ নেন৷ এরপর ঐ বছরের ২১ সেপ্ঢেম্বর তিনি স্থায়ী মুখ্যবিচারপতি হিসেবে শপথ নেন৷ মঙ্গলবার বর্তমান মুখ্যবিচারপতি ঘনিষ্ঠ মহলে তাঁর বদলির বিষয়ে জানিয়েছেন৷ জাস্টিস অভিলাষা কুমারী শীঘ্রই রাজ্যে আসবেন এবং ত্রিপুরা হাইকোর্টের মুখ্যবিচারপতি হিসেবে শপথ নেবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top