News Flash

  • Home
  • Uncategorized
  • শহরতলীতে মাফিয়া দৌরাত্ম্য, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে তোল্লা আদায়, আর কে নগরে মহিলাসহ দু’জন রক্তাক্ত
Image

শহরতলীতে মাফিয়া দৌরাত্ম্য, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে তোল্লা আদায়, আর কে নগরে মহিলাসহ দু’জন রক্তাক্ত

9MMPISTOL copyনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলায় ফের মাথাচাড়া দিয়ে উঠছে মাফিয়ারাজ৷ সোমবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ মাফিয়াদের হামলায় এক বৃদ্ধ ও এক গৃহবধূ গুরুতরভাবে আহত হয়েছেন৷ তোল্লা আদায় করতে না পেরেই এই নৃশংসতার পথ বেছে নিয়েছে মাফিয়ারা, জানিয়েছেন আক্রান্ত গৃহবধূর স্বামী৷
বোধজংনগর থানাধীন আর কে নগর এলাকার পঞ্চায়েত টিলায় আলেখ খান ও তার ছেলে ঝুটন খানকে দীর্ঘদিন ধরে মাফিয়ারা হুমকি দিয়ে আসছিল বলে অভিযোগ৷ ঝুটন খান এদিন জানান, তার একটি দোকান রয়েছে এবং বাবার সাথে মিলে ঠিকেদারি কাজ করেন৷ গত কয়েকদিন ধরে এলাকার মাফিয়ারা তাদের কাছে এক লক্ষ টাকা দাবি করে৷ এনিয়ে গত কয়েকদিন ধরেই তাদের হুমকি দেওয়া হচ্ছিল৷ গতকালকে ঝুটন খানের রাস্তা আটকে মাফিয়ারা তাকে টাকা না দিলে খুন করে ফেলা হবে বলেও হুমকি দিয়েছিল৷ কিন্তু তাদের চাহিদা অনুযায়ী টাকা না দেওয়ায় সোমবার রাত আনুমানিক সাড়ে আটটা নাগাদ তিন মাফিয়া সুমন চৌধুরী, সুমন ঘোষ ওরফে টাইগার এবং সন্তোষ দাস ঝুটনের বাড়িতে দা ও পিস্তল নিয়ে চড়াও হয়৷ ঝুটনকে পিস্তল দেখিয়ে তার বাবা আলেখ খান ও স্ত্রী সালমা আখতারকে দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত করে ফেলে৷ তখন ঝুটন চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসছে দেখে মাফিয়ারা সেখান থেকে পালিয়ে যায়৷ আক্রান্তদের সঙ্গে সঙ্গে জিবি হাসপাতালে ভর্তি করা হয়৷ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে ঝুটন জানিয়েছেন৷ এদিকে, মাফিয়াদের নাম উল্লেখ করে জিবি ফাঁড়িতে একটি মামলা দায়ের করা হয়েছে৷ সংবাদ লেখা পর্যন্ত কাউকেই গ্রেপ্তারের কোন খবর নেই৷ হঠাৎ করে মাফিয়ারাজ বেড়ে চলায় আগরতলা শহর ও শহরতলী এলাকার জনগণ রীতিমত আতঙ্কগ্রস্ত৷ প্রশাসন মাফিয়ারাজ দমনে কঠোর ব্যবস্থা না নিলে আগামীদিনে তা ভয়ংকর রূপ নিতে পারে বলেও ধারণা করা যাচ্ছে৷ এদিকে, শনিবার নিয়ে তোল্লা আদায় করার চেষ্টা ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শহরতলীর বলদাখাল এলাকায়৷ চন্দ্রপুর থেকে চৌদ্দদেবতাবাড়ি রুডের বলদাখাল এলাকায় একটি সুকলে শনিবার মেঘালয়ের একটি এভিয়েশন ট্রেনিং ইনস্টিটিউটের কর্মকর্তারা ক্রু এর প্রশিক্ষণের জন্য প্রার্থী নির্বাচনের ইন্টারভিউ নিচ্ছিলেন৷ এই সময় একদল দুসৃকতি অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে হাজির হয়৷ ইন্টারভিউ নেওয়ার জন্য যেসব কর্মকর্তা সেখানে উপস্থিত ছিলেন তাদের কাছে ৫০ হাজার টাকা দাবী করে৷ টাকা না দেওয়া হলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়৷ মুহুর্তের মধ্যেই ঐ এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ কোনরকমে খবর দেওয়া হয় পশ্চিম জেলার পুলিশ সুপারকে৷ বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছে৷ ততক্ষণে দুসৃকতিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ পরে পুলিশ প্রহরায় সেখানে ইন্টারভিউ নেওয়া হয়৷ পুলিশ ঐ সংস্থার কর্মকর্তাদের নিরাপত্তা দিয়ে আগরতলায় নিয়ে আসেন৷ বিকালেই তারা মেঘালয়ে ফিরে গিয়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top