News Flash

  • Home
  • Uncategorized
  • বাবাকে গলা টিপে খুন করল ছেলে, সহযোগিতায় মা
Image

বাবাকে গলা টিপে খুন করল ছেলে, সহযোগিতায় মা

muder photoনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ বাবাকে গলা টিপে হত্যার পর মৃতদেহ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার নাটক মঞ্চস্থ করা হয়েছে৷ আর এই ঘটনায় ছেলের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধেও৷ ঘটনাটি ঘটেছে, সোমবার রাতে শহরতলীর ইন্দ্রনগর কলোনীতে৷ মৃত ব্যক্তির নাম রতন ঘোষ৷ বয়স আনুমানিক পয়তাল্লিশ৷ অভিযুক্ত ছেলের নাম নকুল ঘোষ৷ নিহতের স্ত্রীর নাম সরস্বতী ঘোষ৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
সংবাদে প্রকাশ, ইন্দ্রনগর কলোনী এলাকার বাসিন্দা রতন ঘোষ পেশায় অটো চালক৷ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ৷ তাই অটো চালাচ্ছেন না৷ এনিয়ে পরিবারে বিবাদ চলছিল৷ গতকাল পাশের বাড়িতে কালীপুজার দশমীতেও গিয়েছিল রতন৷ সন্ধ্যায় বাড়ি ফিরতেই স্ত্রী সরস্বতী ও ছেলে নকুল তার সাথে বিবাদে লিপ্ত হয়৷ নকুলের বক্তব্য অটোটি তাকে দিয়ে দেওয়ার জন্য৷ কিন্তু, রতন অটো দিতে নারাজ৷ এনিয়ে বাক্বিতন্ডা চরমাকার ধারণ করে৷ একসময় উত্তেজিত হয়ে নকুল তার বাবার গলা টিপে ধরে৷ তিনটি চিৎকার দিয়ে রতন প্রাণ হারায়৷ রতনের চিৎকার শুনে এগিয়ে আসেন তার মা মাখনা রাণী ঘোষ৷ তিনি এইসব দেখে রীতিমতো বিস্মিত৷ তিনি অজ্ঞান হয়ে পড়েন৷ পরে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েন৷ এদিকে, পরিস্থিতি বেগতিক দেখে মা ও ছেলে মিলে রতনের মরদেহ বাড়ির উঠানের কাছেই একটি আমগাছে ফাঁসিতে ঝুলিয়ে রাখে৷ সোমবার ভোরে মৃতদেহটি জি বি হাসপাতালে নিয়ে যায় তারা৷ হাসপাতালে নিয়ে গিয়ে নকুল ঘোষ চিকিৎসকদের জানান যে ফাঁসিতে আত্মহত্যা করেছেন রতন ঘোষ৷ পরে খবর দেওয়া হয় জি বি ফাঁড়িতে৷ পুলিশ তৎপর হয়ে উঠে এবং ঘটনার তদন্ত করে নিহতের বাড়িতে যায়৷ তখন মৃত ব্যক্তির মা মাখনা রাণী ঘোষ জানান, তার নাতি ও পুত্রবধু মিলে গলা টিপে হত্যা করেছে৷ এই বিষয়ে একটি মামলা নিয়েছে পুলিশ৷ এদিকে, কিছুদিন পূর্বে মাখনা রাণীর বড় ছেলের মৃত্যু হয়েছে৷ ছোট ছেলেকে হারিয়ে তিনি রীতিমতো মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top