News Flash

  • Home
  • Uncategorized
  • চুরি হয়ে গেল কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কারের রেপ্লিকা, তদন্ত শুরু করেছে পুলিশ
Image

চুরি হয়ে গেল কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কারের রেপ্লিকা, তদন্ত শুরু করেছে পুলিশ

Kailash Satyarthiনয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): বিশিষ্ট সমাজকর্মী কৈলাশ সত্যার্থীর নোবেল পুরস্কারের রেপ্লিকা চুরি হয়ে গেল| মঙ্গলবার ভোররাতে নোবেলজয়ীর দিল্লির বাড়ি থেকে চুরি হয়ে যায় নোবেল পুরস্কারের রেপ্লিকা| এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ৩৮০ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে| চোরের খোঁজে শুরু হয়েছে তল্লাশি| এলাকার সমস্ত অপরাধীদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে|
বর্তমানে আমেরিকায় রয়েছেন কৈলাশ সত্যার্থী| তাঁর আসল নোবেল পুরস্কারটি প্রথা অনুযায়ী রাখা আছে রাষ্ট্রপতি ভবনে| পুলিশের ধারনা, রেপ্লিকাকেই আসল নোবেল ভেবে হাতিয়ে নিয়েছে চোরেরা| উল্লেখ্য, শিশুদের নিয়ে কাজের জন্য ২০১৪ সালে নোবেল পুরস্কার পান কৈলাশ সত্যার্থী| একজন সমাজকর্মী হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি রয়েছে তাঁর| ‘বচপন বাঁচাও’ আন্দোলন নামে প্রতিষ্ঠানের জনকও তিনি| শিশুশ্রমরোধ ও শিশু শ্রমিকদের রক্ষায় তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top