News Flash

  • Home
  • Uncategorized
  • সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য ভাল সিদ্ধান্ত নিতে হবে : প্রধানমন্ত্রী
Image

সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য ভাল সিদ্ধান্ত নিতে হবে : প্রধানমন্ত্রী

pm-narendra-modiনয়াদিল্লি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য ভাল সিদ্ধান্ত নিতে হবে| বিরোধীদের উদ্দেশে এই বার্তাই দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বাজেট অধিবেশনের শুরুতে ভাষণ দিয়েছিলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| মঙ্গলবার সংসদে ধন্যবাদজ্ঞাপন ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| কখনও কবিতা, কখনও আবার ব্যঙ্গাত্মক উক্তিতে প্রধানমন্ত্রী বলেছেন, ‘দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্খা পূরণের জন্য ভাল সিদ্ধান্ত নিতে হবে| আমি সেই কাজটাই করছি|’ প্রধানমন্ত্রীর কথায়, নির্বাচনের প্রিজমে আমরা সবটা দেখতে পাই না| দেশের স্বার্থ দেখাই আমাদের কাছে অগ্রাধিকার পায়| এরপরই নোট বাতিল নিয়ে জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, ‘নোটবাতিল নিয়ে আমরা আলোচনা করতে প্রস্তুত| কিন্তু আপনাদের মনে হয়েছিল, আলোচনা হলে তার ফায়দা নিয়ে নেবে মোদী| তাই আলোচনা না করে আপনারা টিভি-তে বাইট দেওয়া পছন্দ করলেন|’
বিরোধীদের ব্যঙ্গ করে প্রধানমন্ত্রী এদিন বলেছেন, ‘শরীরের অবস্থা ভাল না হলে, চিকিত্সক আস্ত্রোপচার করে না| দেশের অর্থ ব্যবস্থা এই মুহূর্তে এত মজৱুত ছিল বলেই এই সময়ে নোটবাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়| এই বিষয়টি বোঝার জন্য আপনাদের মোদীকে নিয়ে ভাল করে চর্চা করতে হবে|’ কটাক্ষের সুরে প্রধানমন্ত্রী বলেছেন, ‘আপনারাই এতদিন বলতেন মোবাইলে উন্নত যোগাযোগ ব্যবস্থার শুরুটা করেছিলেন রাজীব গান্ধী| আজ আমি যখন সেই মোবাইলে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে আসছি তখন কেন আপনারা বিরোধিতা করছেন?’

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top