News Flash

  • Home
  • Uncategorized
  • শাসক দলের অপপ্রচারকে পেছনে ফেলে বনধ সফল করার ডাক তিন দলীয় ফোরমের
Image

শাসক দলের অপপ্রচারকে পেছনে ফেলে বনধ সফল করার ডাক তিন দলীয় ফোরমের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারি ৷৷ কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব আইনের সংশোধনী বিলের বিরোধিতা

সোমবার আগরতলায় ফোরামের সাংবাদিক সম্মেলন৷ নিজস্ব ছবি৷
সোমবার আগরতলায় ফোরামের সাংবাদিক সম্মেলন৷ নিজস্ব ছবি৷

করে আগামী ৮ ফেব্রুয়ারি ১২ঘন্টা এডিসি এলাকা বনধের ডাক দিয়েছে পাহাড়ে নব গঠিত তিন দলীয় জোট৷ আর এই বনধকে সফল করতে সোমবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে দলীয় কর্মীে এবং রাজ্যবাসিদের বার্তা দিল জোট৷ এদিন ফোরামের পক্ষ থেকে এই বন্ধ কে সর্বাত্মকক সফল করার আহ্বান করা হয়৷ তাছাড়া তারা বলেন এই বনধকে বানচাল করতে শাসক দলের একটা অংশ মাঠে নেমে পরেছে৷ তাই কোন রকমের উসকানি মূলক প্ররোচনায় কান না দিতে জোটের সব সদস্য দলগুলোর সমর্থক দেয় অনুরোধ করা হয়৷
সাংবাদিক সম্মেলনে, নবগিঠত সারা ত্রিপুরা আদিবাসী আঞ্চলিক দল (এটিআইআরপি) এর যুগ্ম সম্পাদক জগদীশ দেববর্মা বলেন, শাসক দল সিপিআইএম গ্রাম পাহাড়ে বনধকে ঘিরে উত্তেজনা উত্তেজনা ছড়ানোর চেষ্টা করছে৷ এটিআইআরপি শান্তিপূর্ণ ভাবে তাদের ন্যায্য দাবীর সমর্থনে আন্দোলন সংগঠিত করতে চাইছে৷ আর তাতেই জনসমর্থনে ভাটার টান পরেছে সিপিআইএম এ৷ সিপিআইএম এর উসকানির ফাঁদে পা না দেবার বিষয়েও তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে বলেন৷
অপর যুগ্ম সম্পাদক অনিমেষ দেববর্মা বলেন, রাজ্য বিজেপি এই ইস্যুতে যে সুরে কথা বলছে তা অহংকারের পরিচায়ক৷ এটিআইআরপি এর কাছে উপজাতিদের স্বার্থই বড় বিষয়৷ সরকারকে এলো আর না এলো তা গৌণ বিষয়৷ প্রস্তাবিত নাগরিকত্ব আইনের সংশোধনী বিলে উপজাতিদের স্বার্থ বিঘ্নিত করার চেষ্টা হয়েছে৷ তাই তা প্রত্যাহার করে নিতেও হবে৷ রাজ্যের বাম-বিরোধি তিন উপজাতি ভিত্তিক আঞ্চলিক দল সম্প্রতি জোট বন্ধ হয়ে সারা ত্রিপুরা আদিবাসী আঞ্চলিক দল (এটিআইআরপি) নামে মঞ্চ তৈরি করেছে৷ এই নবগঠিত এটিআইআরপি কেন্দ্রীয় সরকারের ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধন বিলের বিরোধিতা করছে৷ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলাপরিষদ ভুক্ত এলাকায় ৮ ফেব্রুয়ারি ১২ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছে এই জোট৷ রাজ্যের শাসক দল সিপিআইএম ও কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি এই ধর্মঘটের বিরোধিতা করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top