News Flash

  • Home
  • Uncategorized
  • কোনও সমঝোতা নয়, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই
Image

কোনও সমঝোতা নয়, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই

narendra-modiকলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : কোনও সমঝোতা নয় কোনও বাইরের তদন্তও নয় পাক অধিকৃত কাশ্মীর আমাদেরই| সোমবার সর্বদলীয় বৈঠকে সাফ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| পাক অধিকৃত কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বলে অভিযোগ তুলেছিল পাকিস্তান, এই মর্মে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ একটি চিঠিও লেখেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনকে| তার উত্তরেই ভারত সরকারের কাছে চিঠি পাঠায় কমিশন| পাক অধিকৃত কাশ্মীরে কোনও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে কিনা, তা খতিয়ে দেখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে বৈঠকে জানান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ| যদিও আজকের বৈঠকে এই প্রস্তাব খারিজ করে দেওয়া হয়েছে| সেই সঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাইরের কোনও তদন্তের প্রয়োজন নেই| পাকিস্তানের বিরুদ্ধে অবস্থানের কোন সমঝোতারও দরকার নেই| পাক অধিকৃত কাশ্মীর যে ভারতেরই, তা এদিন জোর দিয়ে জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী|
এদিন প্রতিটি রাজনৈতিক দলই কোনওরকম বাইরের তদন্তে সায় দেয়নি| দেশের অভ্যন্তরীণ কাজকর্মে তা প্রভাব ফেলতে পারেই বলে সকলে একমত হয়েছেন| তবে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, আমাদের দেশের মানবাধিকার রক্ষায় দল প্রয়োজন হলে পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে পারে|
তবে যে কোনও বিষয়ে আলোচনার পথ খোলা আছে বলে এদিনের বৈঠকে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top