News Flash

  • Home
  • Uncategorized
  • আমবাসায় অগ্ণিকান্ডে ভষ্মিভূত দশটি দোকান
Image

আমবাসায় অগ্ণিকান্ডে ভষ্মিভূত দশটি দোকান

Fire Ambassaনিজস্ব প্রতিনিধি, আমবাসা, ৬ ফেব্রুয়ারি৷৷ আজ দুপুর দুটো নাগাদ আমবাসা বাজারের দক্ষিণ প্রান্তের একটি মিষ্টি প্রস্তুতকারী দোকান থেকে অগ্ণিকান্ডের সূত্রপাত৷ এই আগুন মুহূর্তের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে৷ অন্যদিকে, দমকল কর্মীদের খবর দিলে ২০ মিনিট পর ঘটনাস্থলে আসেন৷ এর ফলে ততক্ষণে দশটি দোকান ভস্মীভূত হয়ে যায়৷ তারপর দমকল কর্মীরা এসে জনসাধারণের রক্তচক্ষুর মুখে পড়ে৷ তৎক্ষণাৎ আমবাসা থানার কর্তব্যরত পুলিশ কর্মী এবং থানার বড়বাবুর ভূমিকায় এই পরিস্থিতি স্বাভাবিক হয়৷ আজ দেখার মতো আর শিক্ষা নেওয়ার মতো যে বিষয়টি ছিল তাহল চান্দ্রাই পাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের জনাদশেক ছাত্র এই পরিস্থিতিতে দমকল কর্মী এবং বিপদগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়ায় এবং আগুন নেভাতে ঝাঁপিয়ে পড়ে৷
আমবাসার প্রত্যেকটি ব্যবসায়ীর আজ ছাত্রদের প্রশংসা করতে ভুলেননি৷ আজ এই আগুন নিয়ন্ত্রণে মনু এবং সালেমা থেকে আগত দমকল ইঞ্জিনের ভূমিকাও ছিল গুরুত্বপূর্ণ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top