News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপি যুদ্ধ ঘোষণা করছে স্ক্যামের বিরুদ্ধে ঃ মোদী
Image

উত্তরপ্রদেশের নির্বাচনে বিজেপি যুদ্ধ ঘোষণা করছে স্ক্যামের বিরুদ্ধে ঃ মোদী

narendra-modiমীরাট, ৪ ফেব্রুয়ারি (হিঃসঃ)৷৷ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস সপা জোটকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তিনি বলেন, উত্তরপ্রদেশে চলছে স্ক্যাম-এর রাজত্ব৷ আর এই নির্বাচনে বিজেপি যুদ্ধ ঘোষণা করেছে স্ক্যাম-এর বিরুদ্ধে৷ স্ক্যাম-এর অর্থ সমাজবাদী, কংগ্রেস, অখিলেশ ও মায়াবতী৷ শনিবার মেরঠে দলের এক সভা থেকে কংগ্রেস সপা জোটকেও নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, নোট বাতিলের পর কর্ণাটকে কংগ্রেস মন্ত্রীর বাড়ি থেকে দেড়শো কোটি টাকা উদ্ধার হয়েছে৷ এরা আবার দুর্নীতির বিরুদ্ধে বলে৷ অখিলেশ সরকারকে ৪ হাজার কোটি টাকা দেওয়ার প্রসঙ্গ তুলে মোদী বলেন, ওই টাকা রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ঢেলে সাজানোর জন্য দেওয়া হলেও রাজ্যের স্বাস্থ্যে পরিষেবা কেমন তা রাজ্যবাসীই জানেন৷ আইন শৃঙ্খলার কথা তুলে মোদী বলেন, মেরঠে মানুষ ঘর থেকে বের হলে তিনি আর ফিরবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই৷ জনতার উদ্দেশে প্রধানমন্ত্রীর মন্তব্য যদি তাঁরা এই স্ক্যাম-কে দূর করতে না পারেন, উত্তরপ্রদেশে আছে দিন আসবে না৷ স্ক্যাম-এর সদস্যরা রাজ্যবাসীর পাশে দাঁড়াতে চায় না, তারা চায় শুধু নিজেদের গদি বাঁচাতে৷ ঘন্টাখানেকের ভাষণে মোদী দাবি করেছেন, উত্তরপ্রদেশে গরিবির বিরুদ্ধে লড়াই চালাতে চান তিনি, যে শাসক সম্প্রদায় রাজ্যের উন্নয়নের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছে, তাদের উখাত করতে চান৷ পাশাপাশি, সার্জিক্যাল ট্রাইকের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ মোদী মন্তব্য করেন, দুনিয়াজুড়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের প্রসংশা করা হচ্ছে৷ কিন্তু আমাদের দেশে এমন কিছু লোক রয়েছেন যারা সার্জিক্যাল স্ট্রাইকের বিশ্বাযোগ্যতা নিয়ে প্রশ্ণ তুলছেন৷ এইসব লোকদের ক্ষমতায় আনা উচিত নয়৷ ওইসব লোকদের দুঃখ হল সার্জিক্যাল স্ট্রাইকে ভারতের কোনও সেনা জওয়ানের মৃত্যু হয়নি৷ এর জন্যই ওরা স্ট্রাইকের কথা বিশ্বাস করতে পারছেন না৷ দেশের নিরাপত্তা নিয়েও এরা রাজনীতি করেন৷ এদের কি ক্ষমতায় আনবেন, ভেবে দেখুন একবার৷ প্রধানমন্ত্রী বলেন, মীরাটের পবিত্র ভূমি থেকে সিপাহি বিদ্রোহ শুরু হয়েছিল৷ সে সময় যুদ্ধ ব্রিটিশের বিরুদ্ধে৷ তিনিও এই মীরাট থেকে দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন৷ তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার উত্তরপ্রদেশকে দুহাত ভরে দিতে চায় কিন্তু রাজ্য সরকার কেন্দ্রের উন্নয়নের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছে৷ ক্ষমতাসীন সমাজবাদী পার্টিকে আক্রমণ করে তাঁর অভিযোগ, রাজনৈতিক স্বজন
পোষণের জেরে শুধু খুনি ও গুন্ডাদের বাড়বাড়ন্ত হয়েছে এ রাজ্যে৷ ক্ষমতায় এলে আখচাষীদের যাবতীয় পাওনা ১৪ দিনের মধ্যে মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top