News Flash

  • Home
  • Uncategorized
  • ছেলের উপর অভিমানে আত্মঘাতী হলেন বাবা
Image

ছেলের উপর অভিমানে আত্মঘাতী হলেন বাবা

suicideনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ ছেলের উপর অভিমান করে আত্মঘাতী হলেন বাবা৷ যোগেন্দ্রনগরের কুমারপাড়া এলাকার বাসিন্দা সুকুমার দাস(৪৮) শনিবার ছেলে সুজন দাসের সাথে ঝগড়া হওয়ার পর বাড়ির সকলের চোখের আড়ালে বিষপানে আত্মহত্যা করেন৷
জানা গেছে, ছেলে সুজন দাস বখাটে ধরনের৷ কাজকর্ম কোন কিছুই করে না৷ বরং বাড়ি থেকে টাকা নিয়ে প্রায়সই মদ্যপান করে ফিরে এসে ঝামেলা করত৷ তার যন্ত্রণায় এলাকাবাসীও অতিষ্ঠ৷ প্রায় সময়ই বাড়িতে তার বিরুদ্ধে নালিশ আসত৷ এদিন সকালে ঘুম থেকে উঠেই বাবাকে টাকা দিতে বলে সুজন দাস৷ এনিয়েই ঝামেলার সূত্রপাত৷ এক সময় তার স্ত্রীও এসে ঝগড়া করতে শুরু করে৷ এই ঘটনায় মানসিকভাবে প্রচন্ড ভেঙ্গে পড়েন সুকুমার দাস৷ বাড়ির সকলের নজর এড়িয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা নেন৷ তার স্ত্রী ঘটনাটি টের পেয়েই চিৎকার চেঁচামেচি শুরু করলে প্রতিবেশীরা এসে তাকে জিবি হাসপাতালে নিয়ে যান৷ কিন্তু দুপুর সাড়ে বারটা নাগাদ চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top