News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে পুলিশের কাছে আর্জি করিমগঞ্জ থানার
Image

রাজ্যের ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে পুলিশের কাছে আর্জি করিমগঞ্জ থানার

tripura-policeনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ ফেব্রুয়ারি৷৷ ব্যাঙ্কের চেক বাউন্স করার মামলায় দোষী সাব্যস্ত হলেন রাজ্যের এক ব্যবসায়ী ইন্দ্রজিৎ ত্রিপুরা৷ জামিন অযোগ্য ধারার গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে করিমগঞ্জ আদালত৷  তার বাড়ি দক্ষিণ জেলার মনু থানার বনকুল৷ তার বিরুদ্ধে সাড়ে সাত লক্ষ টাকার চেক বাউন্স মামলা করেছে নিলামবাজার থানার অন্তর্গত দাস গ্রামের বাসিন্দা  মহম্মদ খলিল উদ্দিন৷ করিমগঞ্জ চীফ জুডিশিয়াল  ম্যাজিস্ট্রেট  আদালতের কেইস নং ০৬/২০১৬ইং অভিযুক্ত  ইন্দ্রজিৎ ত্রিপুরার নামে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারির নির্দেশ পাঠায় দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপার ও মনু থানা৷ করিমগঞ্জের থানার হাতে রাজ্যের ব্যবসায়ীকে গ্রেপ্তার করে তুলে দেওয়া  আর্জি জানিয়েছেন করিমগঞ্জ পুলিশ৷ ঘটনায় সাতমাস অতিক্রান্ত হয়ে গেলেও রহস্যজনক ভাবে পুলিশ গ্রেপ্তার করছে না এমনই অভিযোগ দায়ের করেছেন মহম্মদ খলিল উদ্দিন৷  ইন্দ্রজিৎ ত্রিপুরার কাছে ১০ লক্ষ টাকা পাওনা খলিল কিন্তু তা থেকে  আড়াই লক্ষ টাকা দিয়েছিল ইন্দ্রজিৎ আর বাকি সাড়ে সাত লক্ষ টাকা চেক ধরিয়ে দিয়েছিল৷ তবে চেক ব্যাঙ্কে  জমা দেওয়ার পর সলিল দেখেন ইন্দ্রজিতের  অ্যাকাউন্টে কোন টাকাই নেই৷  সে থেকেই আজ এরকম পরিস্থিতি ঘটেছে৷  অর্থ মেটানোকে কেন্দ্র করে  বাধে বিপত্তি৷  তাই খলিলের টাকা এখন অবধি ফেরত তো পায়নি বরং পুলিশের ভূমিকাই  খলিল দোষারোপ করছেন৷  ইন্দ্রজিতের জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top