News Flash

  • Home
  • Uncategorized
  • বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই হিজবুল জঙ্গি, উদ্ধার একে-৪৭ রাইফেল
Image

বারামুল্লায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম দুই হিজবুল জঙ্গি, উদ্ধার একে-৪৭ রাইফেল

J&Kশ্রীনগর, ৪ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হল দুই হিজবুল মুজাহিদিন জঙ্গি| নিহত দুই জঙ্গির নাম হল পারভেজ আহমদ এবং উমর গাজী| তবে দুঃখের খবর হল, এই ঘটনায় জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী| তঁাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে| গোপন সূত্রে নিরাপত্তা বাহিনী খবর পায় বারামুল্লা জেলার সোপোরে এলাকার অমরগঢ় গ্রামে লুকিয়ে রয়েছে সন্দেহভাজন জঙ্গিরা| গোপন সূত্রের পাওয়া খবরের ভিত্তিতে শনিবার সকালে তল্লাশি অভিযানে নামে নিরাপত্তা বাহিনী| বারামুল্লা জেলার পদস্থ এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তল্লাশি অভিযান চলাকালীন নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হয় দুই জঙ্গি| ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল ও একটি পিস্তল|

এই ঘটনায় জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী| তঁাদের মধ্যে এক জন হলেন সাব ইন্সপেক্টর| দু’জনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top