News Flash

  • Home
  • Uncategorized
  • বাজারে নতুন নোটের জোগান প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ, দাবি কেন্দ্রের, নোট বাতিলের পর দেশজুড়ে ৬১০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত
Image

বাজারে নতুন নোটের জোগান প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ, দাবি কেন্দ্রের, নোট বাতিলের পর দেশজুড়ে ৬১০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত

Currency copyনয়াদিল্লী, ৩ ফেব্রুয়ারী (হিঃসঃ)৷৷ নোট বাতিলের পর দেশজুড়ে ১,১০০টির বেশি তল্লাসী অভিযানে ৬১০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ তথ্য তুলে শুক্রবার সংসদে জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি৷ তিন বলেন, গত ৯ নভেম্বর থেকে চলতি বছরের ১০ জানুয়ারী পর্য্যন্ত ১,১০০টির বেশি অভিযানে ৬১০ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার মধ্যে ৫১৩ কোটি নগদ৷ বাতিল নোটের মধ্যে নতুন নোটের মূল্য ১১০ কোটি টাকা৷ সেই সঙ্গে এই সময়ে ৫১০০টির বেশি নোটিশ পাঠানো হয়েছে৷ এছাড়া পুরনো নোট বদল ও জমা দেওয়ার সময় দুর্নীতির অভিযোগে বিভিন্ন রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ১৫৬ জন উচ্চপদস্থ আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে৷ পাশাপাশি, আরও ৪১ জনকে বদলি করা হয়েছে৷ এদিকে, এদিন ফের নোট বাতিলের হয়ে জোর সওয়াল করেন জেটলি৷ তিনি বলেন, দেশ থেকে দুর্নীতি দমন, কালো টাকা ও জালনোট নির্মূল এবং সন্ত্রাসের অর্থ জোগানকে বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ অর্থমন্ত্রীর দাবি, এর ফলে দেশের জিডিপি বাড়বে, স্বচ্ছ হবে৷
এদিকে, নোট বাতিলের পর থেকে বাজারে নতুন নোটের জোগান যে প্রক্রিয়া শুরু হয়েছিল, তা প্রায় সম্পূর্ণ বলে দাবি করল কেন্দ্র৷ শুক্রবার কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সচিব শক্তিকান্ত দাস জানান, ব্যাঙ্ক থেকে সপ্তাহে সর্বাধিক ২৪ হাজার টাকা (মাসে ৯৬ হাজার টাকা) তোলার সীমা ছাড়া আর কোনও নিষেধাজ্ঞা বর্তমানে থাকছে না৷ তাঁর আশ্বাস, শীঘ্রই এই নিয়ন্ত্রণও প্রত্যাহার করা হতে পারে৷ শক্তিকান্ত বলেন, খুব কম সংখ্যক মানুষ মাসে এক লক্ষ টাকা ব্যাঙ্ক থেকে তোলেন৷ ফলে, কার্য্যত এখন সাধারণ মানুষের জন্য কোনও নিষেধাজ্ঞাই নেই৷ তাঁর দাবি, রি-মোনেটাইজেশনের প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ৷ তিনি বলেন, নোট বাতিলের ৯০ দিনের মধ্যে নোট জোগান প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে৷ এর থেকেই প্রমাণিত যে সরকারের পক্ষ থেকে কত দ্রুত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top