News Flash

  • Home
  • Uncategorized
  • চারদিন অতিক্রান্ত, নাবালিকার মৃত্যু রহস্য উদ্ঘাটনে ব্যর্থ পুলিশ, মাঠে নারী সমিতি
Image

চারদিন অতিক্রান্ত, নাবালিকার মৃত্যু রহস্য উদ্ঘাটনে ব্যর্থ পুলিশ, মাঠে নারী সমিতি

crimeeeনিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৩ ফেব্রুয়ারী৷৷ টাকারজলায় নাবালিকা পরিচারিকার খুনের রহস্য উন্মোচন করা এবং দোষীদের চিহ্ণিত করে অবিলম্বে গ্রেপ্তার করার দাবীতে এবার মাঠে নামল বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি৷ ঘেরাও করা হয় থানা৷ সংগঠিত করা হয়েছে মিছিল৷
বৃহস্পতিবার সিপিএম সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্তের দাবী জানিয়ে প্রেস বিবৃতি জারী করার পরপরই সরব হল নারী সমিতি৷ যদিও অভিযোগ ছিল যে বাড়িতে পরিচারিকার কাজ করত ঐ নাবালিকা সেই বাড়ির মালিক সিপিএমের সক্রিয় সদস্য৷ শুধু তাই নায় বাড়ির মালিকের স্ত্রী নারী সমিতির সক্রিয় সদস্যা৷ তাই প্রথমে এই বিষয়ে রাজনৈতিক প্রভাব ছিল পুলিশের উপর৷ কিন্তু, বৃহস্পতিবার সিপিএম সিপাহীজলা জেলা কমিটির পক্ষ থেকে বিবৃতি দেওয়ার পর ময়দানে নেমেছে নারী সমিতি৷
নারী সমিতির জম্পুইজলা মহকুমা কমিটির উদ্যোগে শুক্রবার টাকারজলা থানা ঘেরাও করা হয়৷ গ্রেপ্তারের দাবী জানানো হয় হত্যাকান্ডের সাথে যুক্তদের৷ এদিনের ঘেরাও আন্দোলনের নেতৃত্ব দেন সংগঠনের জম্পুইজলা কমিটির সভানেত্রী অন্নলক্ষ্মী দেববর্মা এবং সম্পাদিকা অঞ্জনা কলই৷ থানা ঘেরাওকালে ওসি দুলাল দত্ত জানান ময়না তদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে৷ তাছাড়া পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে৷ যদি হত্যাকান্ড হয়ে থাকে তাহলে অবশ্যই দোষীদের গ্রেপ্তার করা হবে৷
প্রসঙ্গত, আমবাসার এক নাবালিকাকে টাকারজলা এলাকার শাসক দলের প্রভাবশালী নারী নেত্রী সুমিত্রা দেববর্মা পরিচারিকা হিসেবে রেখেছিলেন৷ ঐ নাবালিকাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করা হত৷ মঙ্গলবার সকালে খবর রটে যে ঐ নাবালিকা নাকি নারী নেত্রীর বাড়িতেই ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ এই খবর পেয়ে টাকারজলা থানার ওসি দুলাল দত্ত সহ অন্যান্য পুলিশ কর্মীরা নারী নেত্রী সুমিত্রা দেববর্মার বাড়িতে যান৷ সেখানে গিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় নাবালিকার মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাকারজলা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে৷ খবর দেওয়া হয় নাবালিকার পরিবারকে৷ ময়নাতদন্তের পর মৃতদেহ নাবালিকার মা-বাবার হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top