News Flash

  • Home
  • Uncategorized
  • ৩৫ তম আগরতলা বইমেলা শুরু ১১ ফেব্রুয়ারী
Image

৩৫ তম আগরতলা বইমেলা শুরু ১১ ফেব্রুয়ারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ আগামী ১১ ফেব্রুয়ারি থেকে শুরু হবে পঁয়ত্রিশতম আগরতলা বইমেলা৷

বইমেলা উপলক্ষ্যে শুক্রবার আগরতলায় তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে৷ নিজস্ব ছবি৷
বইমেলা উপলক্ষ্যে শুক্রবার আগরতলায় তথ্য ও সংসৃকতি দপ্তরের উদ্যোগে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে৷ নিজস্ব ছবি৷

উমাকান্ত একাডেমির সামনের মাঠে ১২ দিন ব্যাপী বইমেলার আয়োজন করা হয়েছে৷ ঐদিন বিকাল চারটায় বইমেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ বইমেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আজ তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহার সভাপতিত্বে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়৷ সভায় আগরতলার মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, পুর পারিষদ ফুলন ভট্টাচার্য, তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম এল দে, সাহিত্যিক ড ব্রজগোপাল রায়, অধ্যাপক মিহির দেব সহ প্রস্তুতি কমিটির সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন৷
সভায় আলোয়নার সূত্রপাত করেন তথ্য ও সংসৃকতি দপ্তরের সচিব এম এল দে৷ তিনি জানান, উমাকান্ত একাডেমির সামনের মাঠে আয়োজিত বইমেলায় এবার ১২টি স্টল থাকবে৷ এর মধ্যে কলকাতার প্রকাশকদের ৩৮টি, গৌয়াহাটির ৫টি, মুম্বাইয়ের ১টি, নয়াদিল্লির প্রকাশকদের ৩টি স্টল থাকবে৷ ত্রিপুরার পাবলিসার্স গিল্ডের ২৬টি, অল ত্রিপুরা বুক সেলার্স ও পাবলিসার্স এসোসিয়েশনের ২৫টি স্টল থাকবে৷ প্রতিদিন বইমেলা শুরু হবে দুপুর দুটোয়৷ খোলা থাকবে রাত সাড়ে আটটা পর্যন্ত৷ ছুটির দিনে বইমেলা দুপুর দুটো থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে৷
আগরতলা বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রখ্যাত সাহিত্যিক আবুল মেনন৷ সভাপতিত্ব করবেন তথ্য ও সংসৃকতি মন্ত্রী ভানুলাল সাহা৷ বইমেলার উদ্বোধনের দিন এবং ২২ ফেব্রুয়ারি সমাপ্তি দিন ছাড়া প্রতিদিন সন্ধ্যায় বইমেলার মঞ্চে আলোচনাচক্র এবং কবি সম্মেলনের আয়োজন করা হবে৷ বইমেলার সমাপ্তি অনুষ্ঠান হবে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটায়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top