News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশ অফিসার সেজে তোল্লা আদায়, মধুপুরে গ্রেপ্তার যুবক
Image

পুলিশ অফিসার সেজে তোল্লা আদায়, মধুপুরে গ্রেপ্তার যুবক

নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ২ ফেব্রুয়ারি৷৷ মঙ্গলবার রাত সাড়ে আটটা নাগাদ মধুপুর বাজার থেকে পুলিশ অফিসারের

প্রতারক সমরজিৎ চৌধুরী
প্রতারক সমরজিৎ চৌধুরী

পোশাক পরা এক যুবককে গ্রেপ্তার করল মধুপুর থানার পুলিশ৷ ঘটনাটি ঘটে কমলাসাগর বিধানসভার  এলাকার মধুপুর থানার অধীন৷  জানা যায়, সমরজিৎ চৌধুরী (৩০) নামে যুবক৷ বাড়ি কাঞ্চনমালা এলাকাতে৷ বাবা নারায়ণ চৌধুরী৷ সমরজিৎ  নামে যুবকটি নকল ওসির পোশাক পড়ে মধুপুর বাজারে ঘোরাফেরা করছিল৷ তখন মধুপুর থানার কনস্টেবলরা তাকে দেখে  সেলুট দেয়৷ পরে জানতে পারে যেও নকল পুলিশের পোশাক পড়ে আছে৷ তখন তাকে জিজ্ঞাসাবাদ করে৷ মধুপুর থানায় নিয়ে গিয়ে তাকে লকাপে আটক করে রাখে৷ তার কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে এই যুবক নকল পুলিশের পোশাকে এলাকার মাফিয়াদের সঙ্গে মিলে এলাকা থেকে তোল্লাবাজি করছে৷  জানা যায়, এলাকার গাঁজা চাষিদের কাছ থেকে পুলিশের নাম করে এই নকল পুলিশ অফিসার গাঁজা চাষিদের কাছ থেকে রফা তুলতে বলে৷ অভিযোগ জানা যায় এলাকাবাসী বিভিন্নভাবে এলাকার লোকদের  কাছ থেকে তোল্লাবাজি করত বলে জানা যায়৷ সে তোল্লাবাজি টাকা তুলে মাফিয়াদের সাথে মিলে ভাগ বাটোয়ারা করে নিত বলে জানা যায়৷ এলাকাবাসীর কাছ থেকে মঙ্গলবার রাত সাড়ে আটটায় তাকে গ্রেপ্তার  করা হয়৷ বুধবার দিন সকালে নকল পুলিশ অফিসারকে মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মেডিক্যাল নিয়ে যাওয়া হয়৷ পরে বুধবার দিন ২টা নাগাদ নকল পুলিশের পোশাক পরা যুবক সমরজিৎ চৌধুরীকে মহকুমার আদালতে  নিয়ে যাওয়া হয়৷ তার বিরুদ্ধে পিআর নম্বর-৮৩ তারিখ -৩১-০১-২০১৭ ইউ/সি ৮৫ অ্যাক্ট ধারা মামলা করা হয়৷ এই ঘটনা নিয়ে গোটা এলাকাতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top